বিবাহবন্ধনে আবদ্ধ পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্চ মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেলর সুইফট ও ট্রাভিস কেলসি। ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বহুল আলোচিত এই বিয়েকে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে ফ্যাশন, বিনোদন ও ক্রীড়াজগতের বহু তারকা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সপ্তাহান্তে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ও ব্যাপক গোপনীয়তা।

বিয়ের পরিকল্পনা নিয়ে টেলর সুইফট ও ট্রাভিস কেলসি আগে থেকে প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি। এতে অনুষ্ঠানটি নিয়ে ভক্ত ও গণমাধ্যমের কৌতূহল আরও বেড়ে যায়। খ্যাতনামা এই ভেন্যুতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিদের গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) সই করতেও বাধ্য করা হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর শুক্রবার সন্ধ্যায় টেলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন বিয়ের বিভিন্ন তথ্য প্রকাশ করেন। এক বিবৃতিতে তিনি জানান, এটি ছিল অত্যন্ত বিলাসবহুল হলেও ঘনিষ্ঠ পরিসরের একটি আয়োজন। তবে ঠিক কবে এই দম্পতি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

ট্রি পেইন জানান, বিয়েতে প্রচলিত অর্থে কোনো ব্রাইডসমেইড বা গ্রুমসম্যান ছিল না। টেলর সুইফটের ‘ম্যান অব অনার’ হিসেবে দায়িত্ব পালন করেন তার ভাই অস্টিন সুইফট। অন্যদিকে ট্রাভিস কেলসির ‘বেস্ট ম্যান’ ছিলেন তার ভাই জেসন কেলসি।

তিনি আরও জানান, অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা একত্রিত হয়েছিলেন এবং পুরো আয়োজন পরিচালনা করেন অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার।

বিয়ের পোশাক তৈরি করেছে ক্রিশ্চিয়ান ডিওরের হাউট কউচার বিভাগ। দম্পতির জুতা বিশেষভাবে তৈরি করেছে ক্রিশ্চিয়ান লুবোটিন। আর টেলর সুইফট পরেছিলেন কার্টিয়ারের গহনা।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement