বিনোদন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উন্মুক্ত কনসার্ট চলছে। সোমবার (১৬ ডিসেস্বর) দুপুর দেড়টার দিকে ‘সবার আগে বাংলাদেশ’ নামে এ কনসার্ট শুরু হয়েছে। চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্ট শুরুর আগেই বিভিন্নস্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন।
তবে কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মানুষের ঢল নামে। এ কনসার্টে অংশ নিতে রাজধানীবাসীর অনেকেই পরিবার-বন্ধুবান্ধব নিয়ে দলে দলে হাজির হচ্ছেন।
‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ কনসার্টের আয়োজন করেছে। গত ১০ ডিসেম্বর এটির যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। জানা গেছে, সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টের শুরুতে শিল্পী নাসির খান মঞ্চে আসেন। এরপর দুপুর সোয়া ২টার দিকে সংগীত পরিবেশন করেন প্রীতম হাসান। তিনি ‘খোকা’, ‘হাতে লাগে ব্যথারে’ও ‘উরাধুরা’ গানগুলো গেয়ে উপস্থিত শ্রোতা-দর্শকদের মাত করেন।
প্রীতমের পর মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি দিয়ে তার পরিবেশানা শুরু করেন। তিনি তার জনপ্রিয় বেশ কয়েকটি গান একে একে পরিবেশন করেন।
দেশের খ্যাতিমান অনেক শিল্পী এ কনসার্টে সংগীত পরিবেশন করছেন। এদের মধ্যে রয়েছেন খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, মনির খান, কণাসহ আরও অনেকে। অন্যদিকে নগরবাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক ও সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের এ কনসার্টে অংশ নিচ্ছে।
কনসার্টের জন্য জাতীয় সংসদ ভবনের উল্টো দিকের রাস্তায় মঞ্চ নির্মাণ করা হয়েছে। এ জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক পাশের রাস্তার যান চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্য পাশের রাস্তার উভয় দিকের যানবাহন চলছে। কনসার্ট উপভোগ করতে দর্শক রাস্তা বিভাজকের মাঝের গাছে উঠেও গান শুনছেন।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৮ আগস্ট ২০২৬
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬