বলিউডের ‘কিসিং কিং’ ইমরান হাশমি বাস্তবে সম্পূর্ণ ভিন্ন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭: ৩৭

বলিউড অভিনেতা ইমরান হাসমির পরিচয় ‘কিসিং কিং’ নামে! এই অভিনেতা মানেই পর্দাজুড়ে সাহসী প্রেমের দৃশ্য আর একাধিক কিসিং সিন। কিন্তু বাস্তব জীবন তার একেবারেই ভিন্ন। পর্দার সাহসী এই নায়ক বাস্তব জীবনে সম্পূর্ণ ভিন্ন।

সম্প্রতি এক পডকাস্টে এক সাংবাদিক ইমরানকে জানান, অনেক নারীরা চান ইমরানের মতো স্বামী পেতে। কারণ, বলিউডে বহু অভিনেতার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ থাকলেও ইমরানের নামে কখনো এমন আলোচনা জন্মায়নি।

এই কথায় হেসে ওঠেন ইমরান। সংযতভাবে বলেন, ‘আপনি এরকম কিছু শোনেননি, কারণ আমি কখনও এমন কিছু করিনি। বিষয়টা এতটাও আশ্চর্যের না; আপনি যতটা অবাক হয়েছেন।’

২০০৬ সালে প্রেমিকা পারভিন সাহানিকে বিয়ে করেন ইমরান। সেই সম্পর্ক এখনও অটুট। এ নিয়ে ইমরান বলেন, ‘পারভিন ছিল আমার পাশে, যখন পকেটে একটাও টাকা ছিল না। ১৮ বছর একসঙ্গে কাটিয়েছি। ও-ই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ।’

ইমরান এও দাবি করেন, বাস্তবে এতটাই লাজুক তিনি যে কোনো নারীকে প্রথম আলাপে কথাও বলতে পারেন না। বলিউডে যেখানে সম্পর্কের ভাঙাগড়া, প্রেমের গসিপ আর গোপন ডেটিং প্রায় রুটিন হয়ে গেছে, সেখানে ইমরানের মতো বোল্ড অভিনেতার কোনো অ্যাফেয়ার কানে আসে না।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৩ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

১৯ দিন আগে

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব

১৯ দিন আগে

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা

২৩ দিন আগে