মহাকাশে যাচ্ছেন পপ তারকা

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন পপ তারকা কেটি পেরি। ছবিঃসংগৃহীত

জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরি। এবার মহাকাশে যাচ্ছেন তিনি। জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের একটি রকেটে চড়ে মহাকাশে যাচ্ছেন এই তারকা গায়িকা। এই মিশনে কেটি পেরির সঙ্গে আছেন আরও পাঁচ নারী। আর পুরো মিশনের নেতৃত্ব দেবেন কেটি। এমন খবর প্রকাশ করেছে ভ্যারাইটি।

ব্লু অরিজিন বলছে, ১৯৬৩ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মিশনের পর এটিই শুধু নারী নভোচারী নিয়ে প্রথম মহাকাশ ফ্লাইট। উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ এখনও ঠিক না হলেও এই বসন্তেই সম্ভবত তারা মহাকাশে যাবেন। কারণ এর মধ্যে ২৩ এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত একটানা কনসার্ট টুরে থাকবেন পেরি। পেরিকে ফ্লাইটে রাখতে হলে ওই ‘লাইফটাইমস টুর’-এর আগেই এই ট্রিপের আয়োজন করতে হবে।

এক বিবৃতিতে পেরি বলেছেন, “আমার সেই ছোটবেলায়, আপনি যদি আমাকে বলতেন যে, আমি মহাকাশে প্রথম শুধু নারী নভোচারী মিশনের অংশ হব, আমি ঠিকই আপনাকে বিশ্বাস করতাম। আমার কল্পনায় অসম্ভব বলে কিছু ছিল না।”

এনএস-৩১ মিশনটি নিউ শেপার্ড রকেটের জন্য মানব নভোচারী নিয়ে একাদশ যাত্রা এবং ব্লু অরিজিনের ইতিহাসে ৩১তম মানব মহাকাশযাত্রা হবে। এ পর্যন্ত এই কর্মসূচিতে ৫২ জন আরোহী মহাকাশে গিয়েছেন। ব্লু অরিজিনের নিউ শেপার্ডে করা ট্রিপ সাধারণত প্রায় ১১ মিনিট স্থায়ী হয়। কোনো পাইলট ছাড়া স্বচালিত এ যান তার যাত্রীদের কারমান লাইন পেরিয়ে নিয়ে যায়। এই কারমান লাইনের পর থেকেই মহাকাশের শুরু বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ২০২৩ সালে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ প্রথম ব্লু অরিজিন রকেটে নারী ক্রু নিয়ে মহাকাশে যাওয়ার পরিকল্পনা প্রকাশ করেন। সেলিব্রিটিদের মহাকাশে নেওয়ার এখন পর্যন্ত এটি সর্বশেষ উদ্যোগ।

বেজোস নিজেই ২০২১ সালে প্রতিষ্ঠানটির প্রথম মানববাহী মিশনে গিয়েছিলেন। গুড মর্নিং আমেরিকার সহ-উপস্থাপক মাইকেল স্ট্রাহান এবং স্টার ট্রেক অভিনেতা উইলিয়াম শ্যাটনারও বেজোসের একটি রকেটে মহাকাশে গিয়েছেন। তারও আগে ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ২০২১ সালের জুলাই মাসে তার কোম্পানির ভিএসএস ইউনিটিতে মহাকাশে গিয়েছেন। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক অবশ্য এখনও সফর করেননি।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৫ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement