মে মাসে বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স ভিক্টোরিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম
২০২৪ সালে মিস ইউনিভার্সসের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ।

আগামী মে মাসে বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স খ্যাত বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। শুক্রবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

পোস্টে তিনি লেখেন, ‘মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন। ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।’

উল্লেখ্য ১২৫ জন প্রতিযোগীকে টপকে ২০২৪ সালে মিস ইউনিভার্সসের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়। মিস ইউনিভার্সের মুকুট ছাড়াও কিয়ার থেইলভিগ বড় চারটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার যে কোনো শিরোপা বিজয়ী দ্বিতীয় ডেনিশ নারী।

ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ডেনমার্কের হারলেভে ২০০৩ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। সেখানেই তার শৈশব কাটে। লিঙ্গবি হ্যান্ডেলসজিমনাসিয়াম-এ ব্যবসা ও বিপণন বিষয়ে পড়াশোনা করেন তিনি। পড়াশোনা শেষে, কিয়ার থেইলভিগ পেশাদার নৃত্যশিল্পী হয়ে ওঠেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার, এবং সৌন্দর্য শিল্পে উদ্যোক্তাবাদ প্রচারের জন্য কাজ করেন।

কিয়ার থেইলভিগ মিস ডেনমার্ক ২০২১-এর একজন প্রতিযোগী হিসেবে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন। ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানার আপ হন। পরবর্তী বছরে, তিনি মিস গ্র্যান্ড ডেনমার্ক নির্বাচিত হন এবং মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২২-এ ডেনমার্কের প্রতিনিধিত্ব করেন। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি শীর্ষ বিশের মধ্যে স্থান অর্জন করেন। ২০২৪ সালে, মিস ইউনিভার্স ডেনমার্ক নির্বাচিত হন।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৫ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement