বিনোদন প্রতিবেদক

ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসা দিবসে (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভালোবাসার গল্পে নির্মিত সিনেমা ‘ময়না’।
এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছে চার জন নায়ক। তারা হলেন— আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।
অভিষেক সিনেমা নিয়ে উচ্ছ্বসিত রাজ রিপা বলেন, “অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে দর্শকদের কাছে ‘ময়না’ একটি বিশেষ উপহার হবে, এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব, আমার অভিনীত প্রথম সিনেমাটি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”
অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরে ‘মুক্তি’ নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু মুক্তি সিনেমাটি মুক্তির আগেই ‘ময়না’ মুক্তি পাচ্ছে।
মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘ময়না’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক নিজেই।
এতে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প দেখতে পাবে দর্শক। সিনেমাটিতে রিপা ছাড়াও অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনাসহ অন্যরা। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৮ আগস্ট ২০২৬
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬