সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ২২: ২৫

ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের পর পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে রমনা থানার ওসিকে নতুন করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান ঢালিউড তারকা সালমান শাহ। তার মৃত্যুকে প্রথমে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন সাবেক স্ত্রী সামিরা হক, যা শুরু থেকেই মেনে নেয়নি অভিনেতার পরিবার। পরের বছর ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় হত্যা মামলা করেন।

ওই সময় অপমৃত্যু মামলা ও হত্যা অভিযোগ একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। সিআইডি তদন্ত শেষে ১৯৯৭ সালের ২৫ নভেম্বর ‘আত্মহত্যা’ বলে প্রতিবেদন দেয়, যা প্রত্যাখ্যান করে বাদী রিভিশন মামলা দায়ের করেন।

২০০৩ সালে শুরু হয় বিচার বিভাগীয় তদন্ত, যা দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট সম্পন্ন হয়। তখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যু ‘অপমৃত্যু’ হিসেবে উল্লেখ করা হয়।

এরপর সালমানের বাবা মৃত্যুবরণ করলে মামলার বাদী হন তার মা নীলা চৌধুরী। ২০১৫ সালে তিনি নারাজির আবেদন করলে মামলাটি যায় পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) হাতে।

পিবিআই তদন্ত শেষে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদন ২০২১ সালের ৩১ অক্টোবর আদালত গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করেন।

তবে ২০২২ সালের ১২ জুন বাদীপক্ষ আবার রিভিশন আবেদন করে, অভিযোগ তোলে-একাধিক প্রভাবশালী ব্যক্তির প্রভাবে হত্যাকে ধামাচাপা দেয়া হয়েছে। পরিকল্পিত হত্যাকে আত্মহত্যা ও অপমৃত্যু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। সেই রিভিশন মামলার রায়েই আদালত এবার পুনঃতদন্তের নির্দেশ দেন।

সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি প্রথমে ছোটপর্দায় ‘আকাশ ছোঁয়া’, ‘দোয়েল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে অভিনয় করে জনপ্রিয় হন। পরবর্তীতে বড়পর্দায় এসে হয়ে ওঠেন ঢালিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা।

তার অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। নায়িকা শাবনূর-এর সঙ্গে তার জুটি ছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয়-দু’জনে একসঙ্গে কাজ করেছেন ১৩টি সফল ছবিতে।

সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচনে পরিবার ও ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর এই রায় নতুন আশার সঞ্চার করেছে। আদালতের নির্দেশে পুনঃতদন্তের মাধ্যমে এবার হয়তো বেরিয়ে আসতে পারে ঢালিউড ইতিহাসের সবচেয়ে আলোচিত মৃত্যুর প্রকৃত রহস্য।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৩ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

১৮ দিন আগে

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব

১৯ দিন আগে

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা

২৩ দিন আগে