বিনোদন ডেস্ক

নানা সমালোচনার পর মুক্তির দুই দিন আগেই স্থগিত করা হলো চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর সেন্সর সনদপত্র। অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতে সিনেমার সেন্সর সনদপত্রটি বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, একজন অভিনেত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে সিনেমাটির সেন্সর সার্টিফিকেট স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, সেসময় প্রাথমিকভাবে কোনো অভিযোগ না থাকায় চলচ্চিত্রটিকে সেন্সর দেওয়া হয়েছিল। পরবর্তীতে লিখিত অভিযোগ পাওয়ায় এটি স্থগিত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জেবা জান্নাতের সঙ্গে নাটক হিসেবে কাজটির চুক্তি হয়েছিল। কিন্তু নির্মাতা হাসান জাহাঙ্গীর পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির উদ্যোগ নেন—চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে সেন্সর সনদ স্থগিত করা হয়।
সিনেমাটির পরিচালক ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী ও জেবা জান্নাত।
এর আগে মৌসুমী ও তার স্বামী অভিনেতা ওমর সানিও একই ধরনের অভিযোগ তুলেছিলেন। তাদের দাবি, একটি স্বল্পদৈর্ঘ্য নাটক হিসেবে নির্মিত কাজকে পরবর্তীতে অনুমতি ছাড়াই পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল।
মৌসুমী জানান, কাজটি মূলত স্বল্প সময়ের একটি গল্প ছিল এবং শর্ত অনুযায়ী সীমিত শুটিং হওয়ার কথা ছিল। পরে তা বাড়িয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে টেলিফিল্মে রূপান্তরের আলোচনা হয়।
রাজনীতি/এসআই

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
১৮ দিন আগে
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
১৯ দিন আগে
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬