হরর গল্পে সাফা

বিনোদন প্রতিবেদক
সিকদার ডায়মন্ড পরিচালিত ‘প্রতিধ্বনি’ নাটকে অভিনয় করেছেন সাফা কবির

‘আমার ক্যারিয়ারে হরর ধরনের গল্পে কাজ তেমন একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের সঙ্গে একটি কাজ করেছিলাম। সেটিও পুরোপুরি হরর ছিল না। তাই শুরু থেকেই এই কাজটি নিয়ে আলাদা আগ্রহ ছিল। শুটিংয়ের সময় বেশ নার্ভাস ছিলাম। তারপরও কাজটি করে খুব আনন্দ পেয়েছি।’

সিকদার ডায়মন্ডের পরিচালনায় ‘প্রতিধ্বনি’ নাটকে অভিনয়ের অভিজ্ঞতা এভাবেই জানালেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বললেন, এই প্রথম কাজ করেছেন হররধর্মী গল্পের একটি নাটকে।

নাটকটির গল্প এখনই বলতে চান না সাফা। তবে জানালেন, ভালোলাগার মতো একটি কাজ করেছেন। তিনি যে ধরনের চরিত্রে অভিনয় করে থাকেন, তার চেয়ে এই নাটকের চরিত্রটি অনেকটাই ভিন্ন ধরনের।

সাফা কবির বলেন, ‘আমার কাছে মনে হয়, আজকাল এমন ধরনের চিত্রনাট্য কম পাই, যেটা আমাকে এক্সাইটেড করে বা যে গল্পটা পড়ে মনে হবে নতুনত্ব আছে। এই নাটকের চিত্রনাট্য পড়ে কাজটি নিয়ে একধরনের উত্তেজনা কাজ করছিল।’

Safa-Kabir-And-Sikder-Diamond

‘গল্প, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক— সব মিলিয়ে দুর্দান্ত কাজ হয়েছে। অপেক্ষায় ছিলাম কবে কাজটি আসবে। কারণ এই নাটক নিয়ে দর্শকের রেসপন্সটা আমি জানতে চাই,’— বলেন সাফা কবির।

হরর কাজ নিয়ে ‘এক্সাইটেড’ যেমন ছিলেন, শুটিংয়ের সময় তেমনি ভয়েও ছিলেন সাফা। সে অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি এমনিতেই ভীতু প্রকৃতির। পুরোনো এক বাড়িতে শুটিং ছিল। রাতে শুটিংয়ের সময় একেবারে নির্জন হয়ে যেত চারপাশ। আশপাশে কোনো বাড়িঘর নেই। তার ওপর হরর গল্প। সব মিলিয়ে ভয়ই লাগত।’

ভয় কাজ করলেও প্রোডাকশন টিমের কারণেই সুন্দরভাবে শুটিং শেষ করতে পেরেছেন। সাফা বলেন, ‘টিমটা ছিল পুরো এনার্জেটিক। সবাই এত কো-অপারেটিভ, এত সুন্দর কাজ করে, আমার তো মনে হয় নাটকের প্রতিটি ফ্রেম দর্শকের ভালো লাগবে।’

সাফা কবির হরর বললেও নির্মাতা সিকদার ডায়মন্ড জানালেন, ‘প্রতিধ্বনি’ মূলত একটি সাসপেন্স থ্রিলার গল্প। তার সঙ্গে রয়েছে হররের যোগসূত্র। এতে দেখা যাবে, অনেক দিন পর এক লেখক দেশে আসেন। গল্প লিখতে চলে যান গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতিপ্রাকৃত নানা ঘটনা। রহস্য উদ্‌ঘাটন করতে নামেন লেখক নিজেই।

প্রতিধ্বনিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অশোক বেপারী, সাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬