অভিনেত্রী শবনব ফারিয়াকে নিয়ে অশালীন মন্তব্য: কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সাজেদা ফাউন্ডেশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অভিনেত্রী শবনম ফারিয়া বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের মতামত শেয়ার করেন। সম্প্রতি তাকে বিদ্রুপ ভাষায় কটাক্ষ করেন সাজেদা ফাউন্ডেশনের এক কর্মকর্তা। সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী। এবার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ফাউন্ডেশন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৯ মার্চ) সামাজিক মাধ্যমে ‘সাজেদা ফাউন্ডেশন’ এক পোস্টে জানিয়েছে অভিযুক্ত রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটি। ওই পোস্টে লেখা হয়েছে, ‘সাজেদা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়েছে স্বাস্থ্য, সুখ ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে। মানুষের মর্যাদা বজায় রাখাই আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা আশা করি আমাদের সকল কর্মী এই মূল্যবোধ ধারণ করবেন।

প্রতিষ্ঠানটির কর্মীর বিদ্রুপ মন্তব্য ও এমন আচারণের প্রতিবাদ জানিয়েছেন লেখা হয়েছে, ‘গত মঙ্গলবার ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে রাকিবুল হাসানের মন্তব্যকে আমরা জোরালোভাবে নিন্দা জানাই। এ ধরনের আচরণ— অফিস সময়ের মধ্যে হোক বা বাইরে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

সবশেষ লিখেছেন, ‘আমাদের সেফগার্ডিং কমিটি ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওই লেখা শেয়ার দিয়ে অভিনেত্রী শবনম লিখেছেন, ‘কোনো নারীকে হয়রানি করার অধিকার কারও নেই, তা অনলাইনে হোক বা অফলাইনে। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়, এবং সবাইকে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ।’

অভিযোগের বিষয় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমি ‘সাজেদা ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানাই কারণ তারা অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে। এছাড়া নারীদের সম্মান ও মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতির কথাও জানিয়েছে। তাদের এমন পদক্ষেপ একটি শক্তিশালী বার্তা দেয় যে এ ধরনের আচরণ করে কেউ রেহাই পাবেন না।’

সবশেষ তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্ববান জানিয়েছে লিখেছেন, ‘আসুন আমরা সবাই হয়রানির বিরুদ্ধে সোচ্চার হই এবং এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে একে অন্যের প্রতি উদর ও সম্মানবোধ থাকবে।’

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৫ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement