রাজা-রুবায়েতের গান, রুনা লায়লা ও রাহাত ফতেহ আলীর শুভেচ্ছা

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশে এই সময়ের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ সবসময়ই ব্যতিক্রম সব উদ্যোগ নিয়ে থাকে। প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছরের পথচলায় বহু শিল্পীর দেশের গান প্রকাশেও ছিল ভীষণ আন্তরিক। বিশেষত এই প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ শিল্পী বান্ধব হিসেবেই খ্যাত। যে কারণে শিল্পীদের গান প্রকাশে তিনি সবসময়ই আন্তরিক।

সেই ধারাবাহিকতায় লন্ডনস্থ প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক, গায়ক রাজা ক্যাশেফ ও তার সহধর্মিনী শ্রোতাপ্রিয় গায়িকা রুবায়েত জাহানের কণ্ঠে বাংলাদেশের বিজয় দিবসকে ঘিরে নতুন দেশের গান ‘বাংলাদেশ তোমায় ভালোবাসি’ প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। গত ১৫ ডিসেম্বর রাজধানীর গুলশানের বেঙ্গল ব্লু বেরি হোটেলে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী, সুরকার রুনা লায়লা’র উপস্থিতিতে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়।

প্রকাশনা এই অনুষ্ঠানের মাঝেই ভিডিও কলে রুনা লায়লার সঙ্গে কথা হয় পাকিস্তানের জনপ্রিয় গায়ক, হিন্দী ও উর্দু প্লে-ব্যাক সিঙ্গার রাহাত ফতেহ আলী খানের। কাওয়ালির পাশাপাশি রাহাত ফতেহ আলী খান গজল ও অন্যান্য হালকা সংগীতও করেন। অনুষ্ঠানে হঠাৎ রুনা লায়লায় ও রাহাত ফতেহ আলী খানের ভিডিও কলে কুশলাদি বিনিময় এবং আরও আনুষঙ্গিক কথা বার্তায় পুরো আয়োজনকে যেন বিশেষভাবে আলোকিত করে তোলে।

এই সময় রুনা লায়লা লায়লা তার সুরে রাহাত ফতেহ আলী খানের গাওয়া ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি গেয়ে শোনালে অপরপ্রান্ত থেকে রাহাত ফতেহ আলী খানও গেয়ে শোনান। অনুষ্ঠানের সবাই এমন একটি অবিস্মরনীয় মুহুর্ত পিনপতন নীরবতার মধ্য দিয়ে উপভোগ করেন।

কথার শেষপ্রান্তে রুনা লায়লার মাধ্যমে রাজা রুবায়েতের দেশের গানটির জন্য রাহাত ফতেহ আলী খান তার আন্তরিক শুভকামনা জানান। কবির বকুলের লেখা রাজা রুবায়েতের গানটির সুর সংগীত করেছেন রাজা নিজেই। মনোরম লোকেশেনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

অনুষ্ঠানে সংগীতাঙ্গনের আরও উপস্থিত ছিলেন খুরশীদ আলম, ফোয়াদ নাসের বাবু, সাদেক আলী, শহীদুল্লাহ ফরায়েজী, কবির বকুল, রবি চৌধুরী, তরুণ মুন্সী, জুয়েল মোরশেদ, তানজিনা রুমা, জাবেদ আহমেদ কিসলু, মিথুন চক্র, সৈকত রেজা প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৮ আগস্ট ২০২৬

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement