বিনোদন প্রতিবেদক

২০২৩ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে সরকার। পুরস্কারের তালিকায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে ‘সাঁতাও’। এ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইনুন নাহার পুতুল। আর ‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রজ্ঞাপন জারি করেছে। এ বছরের জন্য ২৮ ক্যাটাগরিতে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে।
এর মধ্যে সেরা চলচ্চিত্রসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘সাঁতাও’, সেরা অভিনেতাসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’। সেরা কাহিনীকার, গীতিকার, সুরকারসহ পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘প্রিয়তমা’।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৩ সালের জন্য আজীবন সম্মাননা দেওয়া হয়েছে চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে কে এম হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত ‘সাঁতাও’। এ সিনেমার পরিচালক খন্দকার সুমন পাচ্ছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে চৈত্রালী সমদ্দারের ‘মরিয়ম’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এলিজা বিনতে এলাহীর ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’।
শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রী হিসেবে যথাক্রমে আফরান নিশো ও আইনুন নাহার পুতুলের কথা আগেই বলা হয়েছে। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার অভিনয়ের জন্যই মনির আহাম্মেদ (শাকিল), ‘ওরা সাত জন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন নাজিয়া হক অর্ষা।
এ ছাড়া শ্রেষ্ঠ খল চরিত্র অভিনেতার পুরস্কার পাচ্ছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য আশীষ খন্দকার, কৌতুকাভিনেতা হিসেবে সেরা হয়েছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য শহীদুজ্জামান সেলিম। ‘আম কাঁঠালের ছুটি’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচিত হয়েছে মো. লিয়ন। একই সিনেমায় শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা নৃত্য পরিচালক হয়েছেন হাবিবুর রহমান (লাল শাড়ি)। ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানের জন্য সেরা গায়ক নির্বাচিত হয়েছেন বালাম, ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গাঁ ছুঁয়ে বলো’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন অবন্তী দেব সিঁথি। ‘প্রিয়তমা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ গীতিকার ক্যাটাগরিতে সোমেশ্বর অলি (গান ‘ঈশ্বর’), শ্রেষ্ঠ সুরকার ক্যাটাগরিতে প্রিন্স মাহমুদ (গান ঈশ্বর) ও শ্রেষ্ঠ কাহিনিকার ক্যাটাগরিতে ফারুক হোসেন সেরা হয়েছেন।
এদিকে ‘রক্তজবা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হয়েছেন মো. নিয়ামুল হাসান (নিয়ামুল মুক্তা), ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা যুগ্মভাবে মনোনীত হয়েছেন।
‘ওরা সাত জন’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু এবং ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হয়েছেন শহীদুল ইসলাম ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হয়েছেন সুমন কুমার সরকার। এ ছাড়া শ্রেষ্ঠ শব্দগ্রাহক ক্যাটাগরিতে সুজন মাহমুদ (সাঁতাও), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ক্যাটাগরিতে বীথি আফরীন (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ মেকআপম্যান ক্যাটাগরিতে সবুজ (প্রিয়তমা) পুরস্কার পাচ্ছেন।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
১৮ দিন আগে
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
১৯ দিন আগে
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬