ডেস্ক, রাজনীতি ডটকম

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো কিংবা কটাক্ষ করা যেন এখন সাধারণ এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পছন্দের অভিনেতা-অভিনেত্রীর যেকোনো পোস্টেই নেতিবাচক মন্তব্য ছুড়ে দিতে দ্বিধা করেন না অনেক নেটিজেন। যদিও অধিকাংশ সময় এসব মন্তব্য উপেক্ষা করেই যান তারকারা।
তবে মাঝে-মধ্যে সোজাসাপটা জবাব দিতেও দেখা যায় তাদের। সম্প্রতি এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
নিজের ফেসবুক পেজে কানাডার মনট্রিয়েল শহরে তোলা কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে বেশ হাসিখুশি, প্রাণবন্ত দেখা গেছে তাকে। পর্দার ‘মালতী’ চরিত্রে দর্শকদের মন জয় করা এই অভিনেত্রীর ছবিতে মন্তব্য জানাতে থাকেন তার ভক্ত-অনুরাগীরা।
এর মাঝেই একজন নেটিজেন চরম রকমের কটাক্ষ করে বসেন। মন্তব্যে লেখেন, ‘২ বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে, আমরা অপেক্ষায় আছি।’
তবে চুপ থাকেননি মেহজাবীন। তিনি জবাব দিয়েছেন, ‘অপেক্ষায় থাকেন। তবে আপনার ফিউচারের জন্য শুভ কামনা।’
তার এই পরিপক্ব ও ঠাণ্ডা মাথার জবাবটি প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের কাছ থেকে। অনেকেই মেহজাবীনের পাশে দাঁড়িয়ে ওই কটাক্ষকারী মন্তব্যকারীর তীব্র সমালোচনা করেছেন।
উল্লেখ্য, গেল ফেব্রুয়ারিতে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেহজাবীন। প্রায় এক যুগের প্রেমের সম্পর্কের পর তাদের ভালোবাসা পরিণতি পায় এই বিবাহের মাধ্যমে।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৫ দিন আগে
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬