ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড বাদশাহ শাহরুখ খান। ক্যারিয়ারে কোটি কোটি ভক্তের পাশাপাশি নাম-যশ-খ্যাতি কি নেই তার! বিশ্বের সবচেয়ে ধনী নায়কও বলা হয় তাকে। এবার এই বলিউড সুপারস্টারের নামে দুবাইয়ে তৈরি হচ্ছে একটি আকাশচুম্বী টাওয়ার। এটি নির্মাণ করছে দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ‘দানিউব’।
গত শুক্রবার (১৪ নভেম্বর) মুম্বাইয়ে বিলাসবহুল এই টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে শাহরুখ খান নিজেও হাজির হয়েছিলেন। অনুষ্ঠানে কথা বলতে গিয়ে নিজের মায়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ‘কিং খান’। এরপরই নিজের স্বভাবসুলভ রসিকতায় শাহরুখ বলেন, ‘ঈদের চাঁদের মতো আমি বাইরে কম আসি। কিন্তু যখন আসি, তখন বড় কিছু হয়।’
তিনি যোগ করেন, ‘আমার জীবনে অনেক কিছু রয়েছে। সিনেমা ছাড়া আর কিছুতেই আমার নাম দেখা যায়নি। আমার পেশা এবং সাধনার অঙ্গ হচ্ছে ছবি। সেখানে এরকম কিছু আমার জন্য সত্যি অনেক বড় উপহার।’
দানিউব গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, রিজওয়ানের ছেলে আদেল সাজান টাওয়ারটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরে জানান, ৫৫ তলার অফিস টাওয়ারটিতে হেলিপ্যাড এবং ২০২৬ সালে এয়ার ট্যাক্সি স্টেশন থাকবে। দর্শকেরা শাহরুখের টাওয়ারটিতে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা পাবেন।
উল্লেখ্য, আগামী তিন-চার বছরের মধ্যে বহুতল ভবনটির কাজ শেষ হবে বলে জানা গেছে। ভবনটির প্রবেশ পথে থাকবে শাহরুখের মূর্তি। আর টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে শাহরুখ খানের স্বাক্ষরযুক্ত ভাস্কর্য।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
১৮ দিন আগে
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
১৯ দিন আগে
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬