গান, নাটক ও সিনেমায় জমজমাট ঈদ: জি-সিরিজ ও অগ্নিবীণার বর্ণিল উৎসব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অডিও-ভিডিও জগতের মহারাজত্বে যে একাই রাজত্ব করে চলছে, সেই জি-সিরিজ আবারও হাজির ঈদের রঙিন আনন্দযজ্ঞ নিয়ে। বছরের পর বছর ধরে জি-সিরিজ ও অগ্নিবীণা প্রমাণ করে আসছে— বিনোদন মানেই শুধু গানের ঝংকার বা নাটকের সংলাপ নয়, বরং একটি অনুভব, একটি অভিজ্ঞতা। আর ঈদের মতো উৎসবে তো বাংলাদেশের প্রথম সারি লেভেল কোম্পানিটি হয়ে ওঠে একেবারে সুর ও স্বপ্নের কারিগর!

এবারের ঈদে জি-সিরিজ ও অগ্নিবীণা সাজিয়েছে এক বিশাল সাংস্কৃতিক উৎসবের মেলা— যেখানে একদিকে ঝংকৃত হচ্ছে ১০০টি নতুন গানের রাগ-রস-রসায়ন, অন্যদিকে ২৫টি নাটকের গল্পে বোনা হয়েছে আবেগের সুর এবং ১০টি সিনেমার মাঝে আছে গল্প, স্বপ্ন, বাস্তবতা আর কল্পনার সম্মিলন। যেন এক টানা বিনোদনের মেঘমালা, যার নিচে দাঁড়িয়ে দর্শক-শ্রোতা উপভোগ করছেন এক অনন্য অভিজ্ঞতা।

গানের ভুবনটা যেন এবার এক রাজকীয় সুরের যাত্রা। শুরুটা তাহসানের ‘নিয়তি’ গান দিয়ে। এরপর রয়েছে এফ এ সুমনের ‘ও আমার দিলের টুকরো’, সাদমান পাপ্পুর ‘আমি মানে তুমি-২’ ইমন খানের ‘আমার ভেঙ্গে গেল ঘর’, কিশোর পলাশের ‘আজকে বন্ধুর গায়েহলুদ’, মাটির গান ‘তোরে চিনতে পরাণ পাখি’, তাবিজ ফারুকের রয়েছে ৯টি গান ‘আমার ভালবাসা’ বাই তাবিজ ফারুক এবং নীপা, মুন্না খানের ‘দূর প্রবাসে’, পথিক নবীর ‘নজর যখন ওইখানে পড়ে’, জিসান খান শুভর ‘অদ্যোপান্ত’ পার্থ বড়ুয়ার ‘সহজ লভ্য নয়’ মিজানের ‘দ্বিধার দুয়ার’, পারভেজ এর ‘দিল জানে রে’, লেলিনের নতুন গান ‘এভাবে যায় কি বাঁচা’, সাদাতের ‘নিঠুর প্রিয়জন’, ক্লোজআপ ওয়ান সাজুর গান ‘তোর দিলে কি একটু মায়া নাই’, জেনস সুমন এর গান ‘কে যে কার’।

এ ছাড়া তৌসিফের নতুন গান ‘ভুল’, সূচনা শৌলীর গান ‘যন্ত্রণা’, সালমার নতুন গান ‘জাত গেল জাত গেল’, অলোক চক্রবর্তীর গান ‘ভালবাসিয়া গেলা ভুলে’, কাজী কে এন আই এর ‘জয়িতা’, ওয়াসিম পাগলার গান ‘ভালবেসে কী পেলি’, রক টাউন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘বৃষ্টির গান’ জিমি শাহ্ এর নতুন গান ‘অসমাপ্ত’, সুজিত মোস্তফার নতুন গান ‘এখন আমি’ সুকন্যার গান ‘আশা পূর্ণ হলো না’, জয়িতার গান ‘যে রাতে মোড়’, নাবিলের গান ‘মাগো মা’, মোতাজ্জের হোসেন এর গান ‘নারে না বন্ধু, লায়লার ‘ওই চরণে দাসের যোগ্য নই’, বিউটির চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আয়শা জেবিন দীপার গান ‘চাতক বাঁচে কেমনে ও নাদিমের গান ‘কবে সাধুর চরণে’সহ অনেক গান রয়েছে। প্রতিটি গান একেকটি আবেগের রঙ তুলিতে আঁকা চিত্রকর্ম, যা শুধু শোনা নয়, অনুভব করার মতো। সময়ের সঙ্গে সঙ্গে গানের এবং শিল্পীর পরিমাণ বেড়েই চলছে।

নাটকের মঞ্চে জি-সিরিজ যেন তৈরি করেছে গল্পের এক বিশাল রাজ্য— যেখানে প্রতিটি নাটক খুলে দেয় জীবনের নতুন এক দরজা, আর প্রতিটি গল্প হয়ে ওঠে মানুষের অনুভূতি, সম্পর্ক ও বাস্তবতার একেকটি অনন্য চাবিকাঠি।

২৫টি নতুন নাটকের এই লাইনআপে যেমন আছেন মোশাররফ করিম, খায়রুল বাসার, মুশফিক আর ফারহান, আরশ খান, জোভান, ইয়াশ রোহান- সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি, তাসনুভা তিশা, সাফা কবির, তানজীন তিশা, হিমি, কেয়া পায়েল, প্রিয়ন্তী উর্বী, মারিয়া মেহনতি, আইশা খান ও আরও জনপ্রিয় অনেকে।

বৃহস্পতিবার থেকেই জি-সিরিজের ঈদের আয়োজন শুরু হচ্ছে। ঈদের প্রথম নাটক হচ্ছে পথিক সাধন পরিচালিত ‘সাতদিন’। অভিনয় করেছেন খায়রুল বাসার ও রিয়া ঘোষ।

ঈদের দিন থাকছে অভিনেতা শিমুল শর্মা পরিচালিত ‘কাবজাব’। এ নাটকে অভিনয় করেছেন শিমুল শর্মা ও শরাফ আহমেদ জীবনসহ আরও অনেক পরিচিত মুখ।

ঈদের দ্বিতীয় দিন থাকছে সুব্রত কুমার সঞ্জীব এর ‘বোবা কান্না’। এতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও মারিয়া মেহনতি।

ঈদের তৃতীয় দিনে থাকছে ২ নাটক। আহসান হাবিব আকিক পরিচালিত ‘চার নম্বর বউ’-তে মোশাররফ করিমের সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি। এছাড়া সুব্রত কুমার সঞ্জীব এর নতুন নাটক ‘ফড়িয়া’। অভিনয়ে আছেন খায়রুল বাশার ও সাফা কবির।

ঈদের চতুর্থ দিনে দেখতে পাবেন পথিক সাধন পরিচালিত ‘নিঃস্ব তুমি আমি’। নাটকে দেখা যাবে আরশ খান ও সামিরা খান মাহিকে।

ঈদের পঞ্চম দিনে ফরহাদ আহমেদ ইশান পরিচালিত ‘বাতাসের ফুল’। অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল।

ঈদের ষষ্ঠ দিনে সাইদুর ইমন পরিচালিত ‘সে কি আসবে না?’ নাটকে অভিনেতা হিসেবে রয়েছেন ইয়াশ রোহান, আইশা খান ও নাজিবা বাসার।

ঈদের সপ্তম দিনে আছেন স্যামুয়েল হকের গল্পে নির্মিত পথিক সাধনের আরেকটি বিশেষ নাটক ‘ইরার পদ্ম’তে জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।

ঈদের অষ্টম দিনে পথিক সাধনের নাটক ‘চাওয়া পাওয়া’। এতে অভিনয় করেছেন আরশ খান ও প্রিয়ন্তী উর্বী।

নির্মাতা আহসান হাবিব আকিক পরিচালিত ‘ফুটানি বাবু’তেও দেখা যাবে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টিকে। এ ছাড়া মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস পরিচালিত ‘তুই’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তাসনুভা তিশা। আর আসাদুজ্জামান আসাদ পরিচালিত ‘চেয়ারম্যানের বিয়ে’তে তার বিপরীতে রয়েছেন হিমি।

সুব্রত কুমার সঞ্জীব এর অ্যাকশনধর্মী বিগ বাজেটের ‘লেলিন’ নাটকে আছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির। মারুফ হোসাইন সজীব পরিচালিত ‘জোড়া শালিকের ঘরে’ আছেন খায়রুল বাসার ও তানজীন তিশা। অপেক্ষা, অনিশ্চয়তা ও সম্পর্কের অপূর্ণতার গল্প হতে পারে এটি।

আর সিনেমার পর্দায়? সেখানে তো মহোৎসব! এবারের ঈদে ১০টি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হলো— আদম, স্বপ্নে দেখা রাজকন্যা, বরিশাইল্যা পরী, ব-কলমের ভালোবাসা, হৈমন্তির ইতিকথা, আমাদের বাউল, হরিজন, তুফান, মুনাফিক, সোনাই বন্ধু, রাজকন্যা, সম্রাট, বাদল ও বিজয়িণী সোনাভাণ।

এক কথায়, জি-সিরিজের এবারের ঈদ আয়োজন যেন এক দিগন্ত বিস্তৃত বিনোদনের জাহাজ, যেখানে গান, নাটক ও সিনেমা তিনটি পাল একসাথে উড়ছে অনুভবের হাওয়ায়। এ ঈদে ঘরে থাকুন, ভালোবাসায় থাকুন, আর জি-সিরিজের সঙ্গে হয়ে উঠুন বিনোদনে পূর্ণতা পাওয়া এক খাঁটি দর্শক। ঈদ মোবারক!

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব

১৩ দিন আগে

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা

১৭ দিন আগে

মিসরে মরুর বুকে লুকিয়ে ছিল ১৬০০ বছরের পুরোনো বাইজান্টাইন যুগের শহর

মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলছে, নতুন এই আবিষ্কারগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বাইজান্টাইন শাসনামলে মিসরের মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, ধর্মীয় চর্চা এবং নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনবে।

০৫ জুলাই ২০২৬

বিবাহবন্ধনে আবদ্ধ পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি

মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বহুল আলোচিত এই বিয়েকে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।

০৫ জুলাই ২০২৬