ভক্তের মৃত্যুতে গ্রেপ্তার দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন রেবতী নামে এক নারী। সঙ্গে ছিল তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছাতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে। আরও কয়েক জন ওই দিন ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন।

এরপরই চিক্কদাপল্লী পুলিশ স্টেশনে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে রেবতীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। অভিনেতার সিকিউরিটি টিমের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।

ওই দিন ওই প্রেক্ষাগৃহে পুষ্পা-২ ছবির স্ক্রিনিংয়ে পৌঁছেছিলেন আল্লু অর্জুনের প্রচুর ভক্ত। অভিনেতা প্রেক্ষাগৃহে পৌঁছাতেই সবাই তার কাছে পৌঁছানোর জন্য হুড়োহুড়ি শুরু করেন। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই পদপিষ্ট হয়ে আহত হন। আল্লু অর্জুনের সিকিউরিটি টিম কোনোভাবেই ভিড় সামাল দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।

তিনি আরও বলেন, আমার ২৫ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওদের বিব্রত করতে চাই না। ওদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরণীয়। ওরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যেকোনো প্রয়োজনে ওদের পাশে থাকব।

উল্লেখ্য, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ’ কোটি রুপি ছাড়াবে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

২৮ আগস্ট ২০২৬

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

২৭ আগস্ট ২০২৬

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement