ডেস্ক, রাজনীতি ডটকম

আজ থেকে ঠিক ১০০ বছর আগে ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আর্জেন্টিনা। যদিও তাঁর গন্তব্য আর্জেন্টিনা ছিল না। কেন তিনি হঠাৎই আর্জেন্টিনায় যাত্রা বিরতি নিলেন? তিনি সেখানে কোথায় উঠলেন, কত দিন ছিলেন আর্জেন্টিনায়, কার সান্নিধ্যে আর্জেন্টিনায় সময় পার করেছিলেন, তখন তিনি কী লিখতেন, কী ভাবতেন। ঘটনার ১০০ বছর পর, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে এক ভিন্ন রবীন্দ্রনাথের দেখা পাওয়া যায়, ব্যক্তিগত আবেগে তিনি ভাসছেন, মধুর সময় কাটাচ্ছেন, সুখের মতো অসুখে জর্জরিত হয়ে আছেন।
তিনি দেশে ফিরতে চাইছেন, কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাঁকে আটকে ধরেছে অথবা ধরেনি, তিনি সেই সব উপেক্ষা করে সমুদ্র পাড়ি দিলেন। হে সমুদ্র, চাহিলাম আপন গহন চিত্তপানে; কোথায় সঞ্চয় তার, অন্ত তার কোথায় কে জানে…। দুমাসের অনির্দিষ্ট অনির্ধারিত ভ্রমণ শেষে তিনি বাড়ি ফিরলেন। এই ভ্রমণ থেকে তিনি কী নিয়ে বাড়ি ফিরলেন, এই ভ্রমণ রবীন্দ্রনাথের মনে কী রকম ছাপ ফেলেছিল, দক্ষিণ আমেরিকা ভ্রমণের স্মৃতি ছবি কি তিনি মুছতে পেরেছিলেন মন থেকে, এইসব প্রশ্নের প্রসঙ্গ ধরে রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টায় ম্যাড থেটারের ২য় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
আগামী ১ ফেব্রুয়ারি শনিবার, সন্ধ্যা ৭.১৫ মিনিটে, শিল্পকলা একাডেমি মিলনায়তন, রংপুরে প্রদর্শিত হবে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের ৯ম প্রদর্শনী। রংপুর পদাতিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৯ দিনব্যাপী যৌথ নাট্যোৎসব ২০২৫ এর অষ্টম দিনে প্রদর্শিত হতে ঢাকার নাট্যদল ম্যাড থেটারের সাড়া জাগানো নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।
রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের ২য় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটির মধ্য দিয়ে। আগামী ১ ফেব্রুয়ারি হবে নাটকটির পরবর্তী প্রদর্শনী।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৮ আগস্ট ২০২৬
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬