স্বর্ণসহ বিমানবন্দরে আটক অভিনেত্রী রান্যা রাও

ডেস্ক, রাজনীতি ডটকম

বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন দক্ষিণ ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও। গত ৩ মার্চ রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। খবরটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

কর্মকর্তাদের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ১৪.৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে রান্যা রাওয়ের কাছ থেকে। তিনি এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই থেকে এসেছিলেন। স্বর্ণগুলো তিনি সেখান থেকেই নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, কিছুদিন পরপর নানা দেশে ভ্রমণ করতেন রান্যা। এজন্য তাকে পাচারের সঙ্গে যুক্ত এই সন্দেহের তালিকায় রাখা হয়েছিল। তিনি নজরদারিতে ছিলেন।

গ্রেফতারের পর তাকে অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত আদালতে হাজির করা হলে তাকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, রান্যা রাও স্বর্ণ লুকিয়ে পাচার করছিলেন। এমনকি তিনি স্বর্ণের বার তার পোশাকের মধ্যে লুকিয়ে রাখছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রান্যা রাও তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক পাস করতে চেয়েছিলেন। তিনি নিজেকে কর্ণাটক পুলিশ মহাপরিচালকের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলেন। তাতেও কাজ না হওয়াতে তিনি স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন যেন সহজেই বাড়ি যেতে পারেন। তবে কাস্টমস পুলিশ তাকে চেক করতে গিয়েই স্বর্ণগুলোর সন্ধান পায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী রান্যা রাও একাই এই পাচারের সঙ্গে জড়িত নন। তিনি বৃহত্তর চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন রান্যা রাও। এরপর তিনি আরও কিছু দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৫ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব

২২ দিন আগে