ভ্রমণগদ্য প্রকাশনা উপলক্ষে সুহৃদসভা’র আড্ডা-ইফতার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভ্রমণসাহিত্যের কাগজ ‘ভ্রমণগদ্য’-এর সর্বশেষ সংখ্যার প্রকাশনা উপলক্ষে আড্ডা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ‘ভ্রমণগদ্য সুহৃদসভা’। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ক্লাব এইটটিন নাইনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিসর্গপ্রেমী ও বিশ্বপরিব্রাজক ইনাম আল হকের সভাপতিত্বে এবং ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ভ্রমণসাহিত্যিক, সাংবাদিক ও পর্বতারোহীরা অংশগ্রহণ করেন। আড্ডার শুরুতে চলতি সংখ্যার লেখকদের সম্মানী ও সৌজন্য সংখ্যা প্রদান করা হয়।

দুই ঘণ্টার নিবিড় আলোচনায় বক্তারা দেশে ভ্রমণসাহিত্যের মানোন্নয়ন, নতুন লেখক তৈরি এবং পাঠক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ‘ভ্রমণগদ্য সাহিত্য পুরস্কার’ প্রবর্তন এবং লেখক কর্মশালা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইনাম আল হক বলেন, “ভ্রমণগদ্য প্রায় এক দশক ধরে নিরবচ্ছিন্নভাবে প্রকাশের মাধ্যমে সাহিত্যের এই ধারাটিতে কাজ করে যাচ্ছে। সুহৃদসভার পক্ষ থেকে আমরা লেখক ও পাঠক তৈরিতে প্রয়োজনীয় কর্মশালাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”

বিশিষ্ট লেখক শাকুর মজিদ একটি শিক্ষামূলক ভ্রমণ কর্মসূচির প্রস্তাব করেন। এছাড়া ইফতেখারুল ইসলাম সুহৃদসভার নিজস্ব তহবিল গঠনের পরিকল্পনা তুলে ধরেন এবং জালাল আহমেদ তার এভারেস্ট বেজক্যাম্প আরোহণের অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মাহফুজুর রহমান, ফরিদুর রহমান, কামরুল হাসান, এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিলসহ আরও অনেকে। এসময় বেশ কয়েকজন লেখক তাদের সদ্য প্রকাশিত বইয়ের পরিচিতি তুলে ধরেন। সবশেষে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

জোছনা আর হারিকেন-কুপির আলোয় জমল হারানো পুঁথি পাঠের আসর

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।

১৮ দিন আগে

প্রেমের নাটক-সিনেমার নির্মাণ-সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে আইনি নোটিশ

আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি

১৯ দিন আগে

এথিকের ‘হাঁড়ি ফাটিবে’র শততম মঞ্চায়ন ২২ আগস্ট, বিশেষ প্রদর্শনী

এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

২০ আগস্ট ২০২৬

বাংলা নাটকের রূপকার সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ

১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।

১৮ আগস্ট ২০২৬
Advertisement