বিনোদন ডেস্ক

জনপ্রিয় হলিউড অভিনেতা স্যাম নিল মারা গেছেন। ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গের বিশ্বমাতানো ‘জুরাসিক পার্ক’ সিনেমায় অভিনয় করে তিনি চলচ্চিত্রপ্রেমীদের কাছে সুপরিচিত হয়ে ওঠেন।
সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্যাম। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
স্যাম নিলের পরিবারের পক্ষ থেকে তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মৃত্যুর খবর জানানো হয়। পরিবার জানিয়েছে, শেষ সময়ে স্যাম নিল পরিবারের সদস্যদের সঙ্গেই ছিলেন এবং মর্যাদার সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা নামের রক্তের বিরল এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন স্যাম নিল। দীর্ঘ দিন সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। ওই হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিবার বলেছেন, আকস্মিকভাবে মারা গেলেও স্যাম নিল ক্যানসারমুক্ত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

স্যাম নিলের অভিনয় জীবনের ব্যাপ্তি পাঁচ দশকেরও বেশি। ১৯৭১ সালে ‘দ্য সিটি অব নো’ দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু নিলের। প্রথম সিনেমা ‘ল্যান্ডফল’ মুক্তি পায় ১৯৭৫ সালে। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ‘মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার’ দিয়ে তিনি আলোচনায় উঠে আসেন। ১৯৮৩ সালে তার অভিনীত ‘রাইলি: এস অব স্পাইজ’ টিভি সিরিজ তাকে খ্যাতি এনে দেয়।
১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। জুরাসিক পার্ক সিরিজের শেষ সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’ মুক্তি পায় ২০২২ সালে। এবারও ড. অ্যালানের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলে দর্শকদের নস্টালজিক করে তোলেন তিনি।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে বড়পর্দার পাশাপাশি টেলিভিশন সিরিজগুলোতেও চুটিয়ে কাজ করেছেন স্যাম নিল।
অস্ট্রেলিয়া একাডেমি অব সিনেমা অ্যান্ড টেলিভিশন আর্টসের বাৎসরিক অ্যাওয়ার্ডে প্রধান চরিত্রে অভিনয়নের জন্য পাঁচবার মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে জিতে নেন একই সংস্থার দেওয়া লংফোর্ড লেইল অ্যাওয়ার্ড। নিউজিল্যান্ড ফিল্ম অ্যান্ড টিভি অ্যাওয়ার্ড, নিউজিল্যান্ড স্ক্রিন অ্যাওয়ার্ড, লগি অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার পেয়েছেন তিনি। টিভি সিরিজের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের জন্যও মনোনয়ন পেয়েছিলেন তিনবার।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হেনস্তার অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। কলকাতায় অবস্থানকালে তার সঙ্গে অপ্রীতিকর আচরণের চেষ্টা করা হয়েছে— এমন দাবিকে নাকচ করে অভিনেতা বলেছেন, বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটেনি।
১৬ জুন ২০২৬
এর আগে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য আদালতের কাছে গত ২০ মে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ।
১০ জুন ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। ঈদের সকালে সামাজিক মাধ্যমে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি।
২৮ মে ২০২৬
সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।
২৮ মে ২০২৬