ডেস্ক, রাজনীতি ডটকম

বুধবার (৫ নভেম্বর) রাতে আকাশে দেখা যাবে বছরের দ্বিতীয় এবং সবচেয়ে উজ্জ্বল সুপারমুন। চাঁদের কক্ষপথের কারণে পৃথিবীর নিকটতম অবস্থানে আসায় সাধারণের চেয়ে বড় ও উজ্জ্বল দেখাবে এই চাঁদ। প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিল রেখে নভেম্বরের এই পূর্ণিমাকে বিজ্ঞানীরা 'বিভার মুন' নামেও ডাকেন।
সোমবার (৩ নভেম্বর) দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই রাতে আকাশে জ্বলে উঠবে সুপারমুন, অন্যদিকে ইউরোপবাসী উদযাপন করবে ‘বনফায়ার নাইট’, ফলে রাতটি আলো আর রঙের দারুণ মেলবন্ধন হবে।
এই প্রাকৃতিক দৃশ্যটি দেখতে চাইলে পৃথিবীবাসীকে আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখতে হবে, কারণ কোথায় আকাশ সবচেয়ে পরিষ্কার থাকবে, তা জানা গেলেই চাঁদ দেখার জন্য সেরা জায়গা বেছে নিতে সুবিধা হবে।
এই চাঁদকে ‘সুপারমুন’ বলা হয় তার কারণ হলো, চাঁদের কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার, ফলে চাঁদ সবসময় পৃথিবী থেকে সমান দূরত্বে থাকে না। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই অবস্থাকে বলে ‘পেরিজি’। এ সময় পৃথিবী থেকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল দূরে থাকে চাঁদ। আর চাঁদ যদি পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তখন তাকে ‘সুপারমুন’ বলে। এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।
আবার এই পূর্ণিমাকে ‘বিভার মুন’ও বলা হয়। প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিলিয়ে প্রতিটি মাসের পূর্ণিমারই নামকরণ করেন বিজ্ঞানীরা এবং নভেম্বরের এ সময়ে বিভাররা সবচেয়ে বেশি সক্রিয় থাকে— নিজেদের বাঁধ তৈরি ও শীতের জন্য খাদ্য সংরক্ষণ করে তারা—ফলে এই পূর্ণিমার সঙ্গে তাদের কার্যকলাপ মিলিয়ে এ নামটি এসেছে। চলতি বছরের শেষ সুপারমুনের দেখা মিলবে আগামী ৪ ডিসেম্বর।

বাড়ির উঠোনের এক পাশে খড়ের পালা, অন্য পাশে পুঁথি পাঠের আয়োজন। ভ্যাপসা গরমেও মানুষের আগ্রহে কমতি নেই। আয়োজকরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাথার ওপরে পূর্ণিমার চাঁদ, আর উঠোনে কুপি ও হারিকেনের আলো— সব মিলিয়ে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ।
২৫ দিন আগে
আইনজীবী মাহমুদুল হাসান মামুন নোটিশে বলেছেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সামাজিক নৈরাজ্য তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশে পরকীয়া ও ধর্ষণের মতো অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধির সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। যুবসমাজ ও সাধারণ জনগণকে এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং পারি
২৭ আগস্ট ২০২৬
এথিকের প্রথম প্রযোজনা ‘হাঁড়ি ফাটিবে’ নতুন আঙ্গিকে নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষ্যে মঞ্চ ও নেপথ্যে যুক্ত থাকা ১০০ জন কলাকুশলীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
২০ আগস্ট ২০২৬
১৯৪৯ সালের এ দিনে সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মফিজ উদ্দিন আহমেদ ছিলেন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব কাস্টমস এবং মা মরহুম ফিরোজা খাতুন।
১৮ আগস্ট ২০২৬