ডিজিটাল সেবা

শিক্ষাজীবন: বাবা-ছেলের দুই সময়ের গল্প

শানজীদা শারমিন

রিয়াদ, পঞ্চগড়ের একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয় সে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশের দিন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রোল নম্বর আর জন্মতারিখ দিয়ে লগইন করে দেখলো—সে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে।

রিয়াদ খবরটা বাবাকে জানালো। কলেজশিক্ষক বাবা শুনে খুশি হলেন। স্মৃতিচারণ করে বললেন, ‘আমি যখন তোর বয়সে ছিলাম, তখন ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতো পত্রিকায়। বিজ্ঞপ্তি বের হওয়ার পর বাসে করে পুরো একদিন জার্নি করে ঢাকায় যাই। কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফরম তোলা, আবার ফরম পূরণ করে লাইনে দাঁড়িয়ে জমা দিয়েছিলাম। ফরমের ফি জমা দিতে ব্যাংকে গিয়েও ঘন্টার পর ঘন্টা লাইন ধরে থাকতে হতো। টাকা জমা, রসিদ কাটা—সবই হাতে হাতে।’

খরচ হতো অনেক। ঢাকায় আসাযাওয়া ও থাকার খরচ জোগাড় করে যাত্রা শুরু করতে হতো। রিয়াদ বললো, “আমরা তো এখন অনলাইনে ফরম পূরণ করি। মোবাইল দিয়েই জমা দিয়ে দিই। প্রবেশপত্রও নিজেরাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি।’

বাবা বললেন, ‘এখন তো বিসিএস পরীক্ষার ফরমও ঘরে বসে পূরণ করা যায়। আমাদের সময় বিসিএসের পরীক্ষাও ওই একই কায়দায় দিতে হতো।’

রিয়াদ বললো, ‘আমরা স্কুল বদলাতেও অনলাইন ফরম পূরণ করি। বোর্ড পরিবর্তনের আবেদনও এখন অনলাইনে যায়। আগে স্কুলে ঘুরতে হতো, এখন মোবাইলে দিয়েই হয়ে যায়।’

বাবা বললেন, “গ্রামাঞ্চলে এখনো সবাই সহজে এসব করতে পারে না। ইন্টারনেট সমস্যা আছে, অনেক জায়গায় অনলাইন ফরম পূরণের নিয়ম জানা নেই। তখন ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবাকেন্দ্র, বা বাজারের কোনো কম্পিউটারের দোকান থেকে করতে নিতে হয়।’

প্রতিবন্ধী শিক্ষার্থীরা কিভাবে কাজগুলো করে জানিস নাকি? বাবার এ প্রশ্নে রিয়াদ বললো, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে ‘Accessibility Support’ অপশন রাখছে। ভর্তি ফরমে 'বিশেষ সহায়তার প্রয়োজন' বলে আলাদা সেকশন যোগ করা হয়েছে।’

বাবা বললেন, মাহফুজ নামে একজন ছেলের কথা শুনেছি—স্ক্রিন রিডার অ্যাপ দিয়ে নিজেই ফরম পূরণ করে ভর্তি হয়েছিল। যদিও প্রযুক্তি এখনো সবার কাছে পুরোপুরি পৌঁছায়নি। ডিজিটাল শিক্ষার যাত্রা শুরু হয়েছে, তবে সামনে আরও কাজ করতে হবে। সত্যিকারের সাফল্য তখনই আসবে, যখন প্রতিটি ছাত্রছাত্রী, প্রতিটি বাবা-মা নিজ হাতে অনলাইনে নিজেদের কাজ করতে পারবে।’

এর বাইরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে ১০০-রও বেশি সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। চলমান ডিজিটাল সেন্টারগুলোকেও এতে যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে উল্লিখিত সেবাটি।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৩ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

১৯ দিন আগে

৭৩ বছরের ইতিহাসে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ পাকিস্তান

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব

১৯ দিন আগে

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা

২৩ দিন আগে