অস্ট্রিয়ার বিপক্ষে জয় ফ্রান্সের

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউরো কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। ডুসেলডর্ফ অ্যারেনায় (১৭ জুন) দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে ১-০ তে জয় ফরাশিদের। কাতার বিশ্বকাপের ফাইনালিস্টরা এদিন মাঠে নেমেছিল র‍্যাংকিংয়ে ২৫ নাম্বারে থাকা অস্ট্রিয়ার বিপক্ষে। তবে ফ্রান্সের সঙ্গে দুর্দান্ত লড়াই করেছে অস্ট্রিয়া।

কঠিন লড়াইয়ে একবার বল এই প্রান্তে তো পরক্ষণেই অন্যপ্রান্তে। তবে শেষমেশ ভাগ্যের কাছেই হেরে গেছে অস্ট্রিয়ানরা। ৩৮ মিনিটে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোলে ১-০ গোলের জয় পায় ফ্রান্স। এমবাপ্পের ক্রস শট ঠেকাতে গিয়ে ভুলক্রমে নিজেদের জালে বল জড়িয়ে দেন অস্ট্রিয়ার ডিফেন্ডার।ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

জয়ের দিনে মারাত্মকভাবে আহত হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮৬ মিনিটে অস্ট্রিয়ার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে নাক ফেটে রক্ত বের হলেও মাঠেই থেকে যান এমবাপ্পে। পরে ৯০ মিনিটের মাথায় তাকে তুলে অলিভিয়ের জিরুকে নামান কোচ দিদিয়ের দেশম।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

এক ঈদে মুক্তি পাচ্ছে ৯ সিনেমা!

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।

২৮ মে ২০২৬

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬