ডেস্ক, রাজনীতি ডটকম

নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। হারের শঙ্কা মাথায় নিয়ে তানজিম সাকিব ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ছোট্ট পুঁজি নিয়েও ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কা-ডাচ ম্যাচের অপেক্ষায় না থেকে নিশ্চিত করেছে সুপার এইট।
ভোরে উঠে চোখ কচলে টিভি পর্দায় তাকিয়ে চোখ ছানাবড়া হওয়ার কথা ভক্তদের। টস হেরে ব্যাটে নেমে ইনিংসের প্রথম বলেই আউট ওপেনার তানজিদ তামিম। দলের ৭ রানে সাজঘরে নাজমুল শান্ত। এভাবে ২১ থেকে ৩০ রানে যেতে তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চাশ ছাড়াতেই পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ঈদের খুশি মাটি হলো বলে; এই শঙ্কা আরও প্রকট হয় লোয়ার অর্ডারের ব্যাটাররা থিতু হতে না পারায়। ভরসা দেওয়া মাহমুদউল্লাহ (১৩) রান আউট হন। সাকিব ধুঁকে ধুঁকেও ২২ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত ৩ বল থাকতে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। রিশাদ হোসেন ১৩ ও তাসকিন ১২ রান যোগ করেন। তাদের আগে আত্মঘাতী শট খেলে লিটন দাস (১০) ও তাওহীদ হৃদয় (৯) আউট হন।

সিনেমাপাড়ার খবর বলছে, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৯টি সিনেমা। হ্যাঁ, সংখ্যাটি দুই অঙ্কে পৌঁছায়নি বটে, তবে শেষ কবে ঈদে এত বেশি সিনেমা মুক্তি পেয়েছিল, তা সিনেমাপ্রেমীদের খুঁজে পেতেও কষ্ট হবে। সবশেষ ঈদুল ফিতরেও সিনেমা মুক্তি পেয়েছিল এর প্রায় অর্ধেক— পাঁচটি।
২৮ মে ২০২৬
‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।
২৪ মে ২০২৬
এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর
২২ মে ২০২৬
কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ
২১ মে ২০২৬