পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের পঞ্চম দিন সকালে দ্রুত রান তোলার রোমাঞ্চ আর উইকেট হারানোর দোলাচলের মধ্য দিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাসের দ্রুত বিদায়ের পর ৯ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ইনিংসের লিডসহ পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮ রান। হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে সকালে কিছুটা চাপে পড়লেও, লড়াই করার মতো পুঁজি নিয়েই এখন জয়ের সন্ধানে মাঠে নামছে টাইগারেরা।

হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন মুশফিক। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক‍্যাচ নেন শান মাসুদ। ৩৭ বলে চারটি চারে ২২ রান করেন মুশফিক।

অপরদিকে, শাহিন শাহ আফ্রিদির বলে ছক্কার চেষ্টায় সীমানায় ক‍্যাচ দিলেন লিটন দাস। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে পুল করেন লিটন। মাঝ ব‍্যাটে খেলতে পারেননি তিনি। ব‍্যাটের উপরের কানায় লেগে ক‍্যাচ যায় ফাইন লেগে। সেখানে চমৎকার ক‍্যাচ নেন হাসান আলি। ২৮ বলে এক চারে ১১ রান করেন লিটন।

তবে দ্বিতীয় ইনিংসে অলআউট হতে চাইনি বাংলাদেশ। তাসকিন আউট হওয়ার পরই ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নাজমুলের দল। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ২৬৭ রান। ফলে মিরপুর টেস্ট জিততে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে হবে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement