মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত

পাঁচ গোলের এক রোমাঞ্চকর থ্রিলারে মেক্সিকোকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে হ্যারি কেইনের ইংল্যান্ড। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হলেও, মাঠের লড়াইয়ে দর্শকরা পেয়েছেন টানটান উত্তেজনা ও নাটকীয়তার চূড়ান্ত রূপ। অন্যদিকে, সাহসী লড়াই উপহার দিয়েও আসরের সহ-আয়োজক মেক্সিকোকে বিদায় নিতে হলো আসর থেকে।

ম্যাচের প্রথমার্ধ থেকেই শুরু হয় আক্রমণ আর পাল্টা আক্রমণ। ম্যাচের ৩৬ ও ৩৮ মিনিটে, মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মিডফিল্ডার জুড বেলিংহাম। তবে সেই ধাক্কা সামলে উঠতে বেশি সময় নেয়নি মেক্সিকো; ৪২ মিনিটে হুলিয়ান কিনিওনেসের দুর্দান্ত গোলে ব্যবধান কমিয়ে ২-১-এ প্রথমার্ধ শেষ করে তারা।

বিরতির পর নাটকের মাত্রা আরও বাড়ে। বক্সের ভেতর অ্যান্থনি গর্ডন ফাউলের শিকার হলে পেনাল্টি পায় থ্রি লায়ন্সরা। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু মেক্সিকোও হাল ছাড়েনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টি পায় তারাও, যেখান থেকে গোল করে স্কোরলাইন ৩-২ করেন রাউল হিমেনেস।

ম্যাচের শেষ দিকে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। বাজেভাবে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। ১০ জনের দলে পরিণত হওয়া ইংল্যান্ডের ওপর শেষ মুহূর্ত পর্যন্ত সমতায় ফেরার জন্য মরিয়া চাপ সৃষ্টি করে মেক্সিকো। তবে ইংলিশ রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এই জয়ে শেষ আট নিশ্চিত করা ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ এখন শক্তিশালী নরওয়ে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement