ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন ছিল—লিওনেল মেসিকে কীভাবে থামানো হবে? উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, মেসিকে আটকানোর দায়িত্ব কোনো একক খেলোয়াড়ের নয়; এটি পুরো দলের কাজ।
আজ রাতে নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। একদিকে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা, অন্যদিকে ২০১০ সালের পর আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্পেন।
অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, “মেসিকে একজন খেলোয়াড় দিয়ে থামানো সম্ভব নয়। তাকে নিয়ন্ত্রণ করতে হলে পুরো দলকে একসঙ্গে কাজ করতে হবে।”
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, স্পেনের মূল পরিকল্পনা দলগত রক্ষণকে কেন্দ্র করে। কোচিং স্টাফ মনে করছে, মেসিকে যত কম জায়গা দেওয়া যায়, ততই কার্যকর হবে তাদের কৌশল। একই সঙ্গে আর্জেন্টিনার অধিনায়কের কাছে বল পৌঁছানোর আগেই পাসের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে স্প্যানিশরা।
মার্কা আরও জানিয়েছে, দে লা ফুয়েন্তের কোচিং স্টাফ আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলো বিশদভাবে বিশ্লেষণ করেছে। তাদের লক্ষ্য, স্কালোনির দলের আক্রমণভাগের খেলোয়াড়রা যেন খোলা জায়গায় ওয়ান-টু-ওয়ান পরিস্থিতি তৈরি করতে না পারে। বিশেষ করে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখাকে ম্যাচের অন্যতম চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে।
এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, স্পেনের সম্ভাব্য চাপ মোকাবিলায় কৌশলগত কিছু পরিবর্তনের পরিকল্পনা করছেন লিওনেল স্কালোনি। মেসির ওপর অতিরিক্ত চাপ কমিয়ে আক্রমণে আরও বিকল্প তৈরি করাই আর্জেন্টিনা কোচের প্রধান ভাবনা।

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা
৫ দিন আগে
জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।
৬ দিন আগে
ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।
৬ দিন আগে
বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
৬ দিন আগে