ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চান ট্রাম্প!

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ইংল্যান্ড দলের হাতে শিরোপা দেখতে চান— জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: কোলাজ

লাল কার্ড দেখার পরও ফিফাকে অনুরোধ করে ফ্লোরিয়ান বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফের তিনি আলোচনায়। এবার তিনি জানিয়েছেন, বিশ্বকাপের শিরোপাটা তিনি দেখতে চান ইংল্যান্ডের হাতে!

ইংল্যান্ডের প্রতি ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-সংক্রান্ত টাস্কফোর্সের নির্বাহী পরিচালক ও হোয়াইট হাউজের বিশেষ সহকারী অ্যান্ড্রু জুলিয়ানি। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ও পারে, তাহলে ইংল্যান্ডের আমেরিকায় এসে এই উদ্‌যাপনের মধ্যেই বিশ্বকাপ জেতা একটি দারুণ গল্প হবে।’

বাংলাদেশ সময় আগামী বুধবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের পুরনো রেষারেষির কারণে এরই মধ্যে এ ম্যাচ উত্তাপ ছড়িয়েছে দুই দেশের সমর্থকদের মধ্যে। তবে ১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ জেতা ইংল্যান্ড দল আত্মবিশ্বাসী, আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েই তারা ৬০ বছরের শিরোপা খরা কাটানোর পথে এগিয়ে যাবে।

ট্রাম্পের প্রতিনিধি জুলিয়ানি বলেন, ‘আমার জানামতে, ইংল্যান্ড ৬০ বছর ধরে অপেক্ষায়। তারা যদি এবার শিরোপা জেতে, সেটা ভালোই হবে। তারা এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমার দৃঢ় বিশ্বাস, এবার ইংল্যান্ড শিরোপা জিততে পারে।’

ইংল্যান্ড দলের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহের কথা তুলে ধরে জুলিয়ানি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে হ্যারি কেইনকে দারুণ খেলোয়াড় ও অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছিলেন। তিনি ইংল্যান্ডের এই স্ট্রাইকারের পারফরম্যান্স নিবিড়ভাবে অনুসরণ করছেন।’

ইংল্যান্ড দলের অধিনায়ক কেইনের প্রশংসা করে জুলিয়ানি বলেন, কেইন ইংল্যান্ড দলের সর্বোচ্চ গোলদাতা। ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিততে চায়, তাহলে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে কেইনের। তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলিংহামও অসাধারণ ফুটবলার।

ইংল্যান্ডকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই সহকারী বলেন, ইংল্যান্ড দলকে আমার কাছে খুবই ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। তাদের আত্মবিশ্বাসী থাকতে হবে। আর তাদের কোচের কাজ হবে খেলোয়াড়দের বিশ্বাস করানো, তাদের বিশ্বকাপ জেতার সক্ষমতা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement