ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে এবারের বিশ্বকাপেও অন্যতম ফেবারিট আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে লিওনেল স্কালোনির দল। ফলে আজকের ম্যাচে তাদের মোকাবিলার আগে সতর্ক অবস্থান নিয়েছে অস্ট্রিয়া। এদিকে, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড হাতছানি দিচ্ছে মেসির সামনে।
দলের কয়েকজন ফুটবলারের চোট নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে তার কোনো প্রভাব দেখা যায়নি। ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো ও গনসালো মন্তিয়েলের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরোর মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি রক্ষণভাগকে শক্তিশালী করে রেখেছে।
ডালাসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেন, “তাদের কোনো দুর্বলতা আমরা খুঁজে পাইনি। দল হিসেবে তারা অসাধারণ। একাধিক কৌশলে খেলতে সক্ষম ফুটবলার রয়েছে তাদের দলে।”
প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। সেই পারফরম্যান্সে আবারও সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির প্রশংসা করে রাংনিক বলেন, “তাদের দলে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আছে। আমাদেরও প্রমাণ করতে হবে যে আমরাও বিশ্বকাপের সেরা দলগুলোর একটি। এজন্য নিজেদের সেরাটা খেলতে হবে।”
মেসি ছাড়াও গোলবারের নিচে এমিলিয়ানো মার্তিনেস, মাঝমাঠে এনজো ফার্নান্দেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর আক্রমণভাগে লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস ও নিকো পাসদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে আর্জেন্টিনা।
প্রতিপক্ষকে নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে রাংনিক বলেন, “বল দখলে থাকলে কী করতে হবে, বল ছাড়া কীভাবে খেলতে হবে এবং স্থির বলের পরিস্থিতিতে কী পরিকল্পনা থাকবে—সবকিছু নিয়েই আমরা কাজ করেছি। একই সঙ্গে আর্জেন্টিনাকে হারানোর উপায় নিয়েও আলোচনা করেছি।”
‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। অন্যদিকে জর্ডানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অস্ট্রিয়া। দুই দলেরই পয়েন্ট ৩ হলেও গোল ব্যবধানে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। জর্ডান ও আলজেরিয়ার সংগ্রহ শূন্য।
আজকের ম্যাচে ব্যক্তিগত রেকর্ডেরও সামনে দাঁড়িয়ে আছেন মেসি। বিশ্বকাপে বর্তমানে তার গোল সংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লোভ ক্লোসার সমান। আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন আর্জেন্টাইন মহাতারকা।
শুধু গোল নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে সেই রেকর্ডেও একক মালিক হয়ে যেতে পারেন তিনি।
রাজনীতি/আরআইআর

নেইমারকে আর দলে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ব্রাজিলের ভবিষ্যৎ দল গঠনে মনোযোগ দিতে চান আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এমন একটি নতুন প্রজন্ম তৈরি করতে চান তিনি, যারা ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে নিতে পারবে।
৮ দিন আগে
শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ট্রফি হাতে নিয়ে উদযাপন করতে পারেনি ভারতীয় নারী দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই
৮ দিন আগে
গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্টসেরাট ও মালদ্বীপের দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তারা হলেন মন্টসেরাটের সাবেক ফুটবল প্রধান ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।
১০ দিন আগে
এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
১৪ দিন আগে