টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

টানা ষষ্ঠ জয়, রেকর্ড ব্যবধানে স্কটল্যান্ডকে হারাল টাইগ্রেসরা

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৭: ০৩
শুক্রবার নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ড নারী দলকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: আইসিসি

আগেই নিশ্চিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবার যেন তারই উদ্‌যাপন চলল মাঠের পারফরম্যান্সে। টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের পুঁজি গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বে চার জয় ও সুপার সিক্সে দুই জয় মিলিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে এ নিয়ে টানা ছয় ম্যাচ জিতল টাইগ্রেসরা।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সুপার সিক্সের চতুর্থ ম্যাচে নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ড নারী দলকে ৯০ রানের বড় ব্যবধানে হারাল বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক জ্যোতির হাফ সেঞ্চুরিতে ভর করে টাইগ্রেসরা ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা। টি-টুয়েন্টিতে রানের হিসাবে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

চলমান বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে। আজ নেপালের কীর্তিপুর ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে টাইগ্রেসরা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক জ্যোতি, তার সঙ্গে জুটিতে ঝড়ো ইনিংস খেলেছেন সোবহানা মোস্তারিও।

শুরুতে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস উদ্বোধনী জুটিতেই তোলেন ৬৭ রান। এরপর ৩৯ রান করে দিলারা আর ২২ রান করে জুয়াইরিয়া বিদায় নেন। অল্প সময়ের ব্যবধানে ১৫ রানে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। এরপর ১০০ রানের জুটিতে বাংলাদেশকে বড় পুঁজি এনে দেন জ্যোতি-সোবহানা।

চতুর্থ উইকেটে এই বিধ্বংসী জুটিতে মাত্র ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৫৬ রান করেন নিগার। তাঁকে যোগ্য সঙ্গ দেওয়া সোবহানা মাত্র ২৩ বলে ৪৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৯১ রান। এটি টি-টুয়েন্টিতে বাংলাদেশের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

জবাবে বাংলাদেশের বোলিং তোপে শুরুতেই হোঁচট খায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মারুফা আক্তার। স্বর্ণা আক্তারও করেছেন নিয়ন্ত্রিত বোলিং। স্কটল্যান্ড দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে পিপা স্প্রাউল। শেষ পর্যন্ত ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রান তুলতে পারে তারা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ২৫৫। দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে সেই ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ২৪৯ রানে জিতেছিল টাইগ্রেস মেয়েরা। ২০২৪ নারী এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় বাংলাদেশ। আজও সমান ১৯১ রান করল দলটি, এবার জিতল তৃতীয় সর্বোচ্চ ব্যবধান ৯০ রানে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মেয়েদের মুগ্ধতার লড়াই

নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো মাঠে নেমেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও মুগ্ধতা ছড়িয়েছেন ঋতুপর্ণা চাকমারা।

১০ দিন আগে

ভিনিসিউস জাদুতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

মাঠের লড়াইয়ে অবশ্য সব মনোযোগই ছিল ফুটবলে। ম্যাচের ১৪ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা। গোলরক্ষক থিবো কোর্তোয়া আত্মঘাতী গোল ঠেকালেও ফিরতি বলে জাল খুঁজে পান রাফা। তবে দুই মিনিটের মধ্যেই সমতা ফেরান অরেলিয়েন চুয়ামেনি। বক্সের প্রান্ত থেকে দারুণ শটে চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোলটি করেন তিনি।

১৬ দিন আগে

জাহানারার অভিযোগে নিষিদ্ধ মঞ্জু

এ ছাড়া রোববার অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় গুরুত্বপূর্ণ আরও তিন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈঠকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রশাসনিক সৌজন্য থেকে শুরু করে টুর্নামেন্ট আয়োজন, নির্বাচক প্যানেল এবং শৃঙ্খলাজনিত ব্যবস্থা-৪ সিদ্ধান্ত নিয়ে ছিল তাৎপর্যপূর্ণ আলোচনা।

১৯ দিন আগে

৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান দল

২০১৫ সালের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।

২১ দিন আগে