সাফজয়ী যুবাদের জন্য প্রস্তুত ছাদখোলা বাস, হাতিরঝিলে সংবর্ধনা

ডেস্ক, রাজনীতি ডটকম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপে ভারতকে হারিয়ে আবারও শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সাফজয়ী দল আজ (৪ এপ্রিল) দেশে ফিরছে। তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে হাতিরঝিলে।

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন দলকে আমাদের কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। পুরো দলকে, দলের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং অভিনন্দন জানিয়েছি।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘তারা আজকে দেশে আসবে। বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং সংস্থার আরও অনেক কর্মকর্তা। সেখান থেকে ছাদখোলা বাসে ফুটবলারদের নেওয়া হবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে, গুলশান শুটিং ক্লাবের পাশে। আজ রাত ৮টায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

১০ বছর পর সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

এটি সাফের অষ্টম আসর। এর আগের সাত আসরের মধ্যে প্রথম পাঁচটিই জিতেছে ভারত। আর শেষ দুটি আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই দুবারের আগে কেবল ২০১৬ সালে ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়রা। তবে সেবার ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

৩ দিন আগে

দুয়ারে বিশ্বকাপ, দেশে বসে খেলা দেখবেন কীভাবে

বাংলাদেশে বসে এবারের বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে অনিশ্চয়তা ছিল শুরু থেকেই। টেলিভিশনের পর্দায় সে খেলা দেখার অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে ডিজিটাল মাধ্যম তথা ওটিটিতে দেশে বসেই খেলা দেখার নিশ্চয়তা মিলেছে।

৩ দিন আগে

ইনজুরি টাইমের গোলে নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফের গত দুই আসরেও চ্যাম্পিয়ন দলের নাম বাংলাদেশ। এবারের ফাইনালেও জয় ছিনিয়ে আনতে পারলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে টাইগ্রেসরা। এবারের আগ পর্যন্ত নারী সাফের সাত আসরে শেষ দুই আসর ছাড়া বাকি পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

৩ দিন আগে

রিট খারিজ, ৭ জুনের বিসিবি নির্বাচনে আর কোনো বাধা নেই

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

৩ দিন আগে