অস্ট্রেলিয়ার মাটিতে দাপট, তানজিদের শতকে লিড বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০: ৫২
তানজীদ তামিম। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সেঞ্চুরি করলেন বাংলাদেশের কোনো ব্যাটার। ডারউইন টেস্টে তানজিদ হাসানের ব্যাটে এল সেই ঐতিহাসিক মুহূর্ত। এর আগে হাসান মাহমুদের ৬ উইকেটের পর এবার ব্যাট হাতে তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে নাথান লায়নের বল লং অফ দিয়ে ঠেলে এক রান নিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন তানজিদ। ১৮৮ বলে ৮টি চার ও একটি ছক্কায় ক্যারিয়ারের প্রথম শতক পূর্ণ করেন তিনি। এরপর হেলমেট খুলে উদযাপনে মেতে ওঠেন মাত্র দুই টেস্টের ক্যারিয়ার পাওয়া এই ব্যাটার।

তানজিদের সেঞ্চুরির চার বল আগে ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটি তখন বাংলাদেশের ইনিংসকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। ৬৪তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৩০ রান।

এর কিছুক্ষণ আগেই তানজিদের ব্যাকফুটের শট ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানা পার হলে বাংলাদেশের স্কোর ২০০ ছাড়ায়। একই সঙ্গে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের প্রথম ইনিংস টপকে লিড নেয় সফরকারীরা। অর্থাৎ, ডারউইন টেস্টের নিয়ন্ত্রণ এখনও বাংলাদেশের হাতেই।

দিনের শুরুতে অবশ্য তানজিদ ছিলেন ৭৪ রানে অপরাজিত, আর শান্ত অপরাজিত ছিলেন ২৮ রানে। লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮১ রান। তখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১৭ রানে পিছিয়ে ছিল তারা। দ্বিতীয় সেশনের শুরুতেই সেই ঘাটতি পেরিয়ে যায় বাংলাদেশ।

দিনের খেলা শুরু হয়েছিল ১ উইকেটে ৯৬ রান নিয়ে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হক মিলে গড়েন ১০২ রানের জুটি। সেই জুটিই বাংলাদেশকে ম্যাচে চালকের আসনে বসায়।

তবে সেঞ্চুরির আগেই মুমিনুলকে হারায় বাংলাদেশ। জশ হ্যাজলউডের অফস্টাম্পের বাইরে থাকা ফুলার বল ব্যাটের কিনারা ছুঁয়ে চলে যায় অ্যালেক্স ক্যারির গ্লাভসে। ৯৫ বলে ৮টি চারে ৪৯ রান করে থামেন মুমিনুল। দলীয় ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তানজিদ নিজের ইনিংসকে নিয়ে যান সেঞ্চুরির পথে। ১০২ বলেই ফিফটি পূর্ণ করা এই ওপেনার শেষ পর্যন্ত ছুঁয়ে ফেলেন তিন অঙ্ক। বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরির অপেক্ষাটাও শেষ হয় তাঁর ব্যাটে।

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলেছিল মাত্র দুটি টেস্ট। তখন লাল বলের ক্রিকেটে বাংলাদেশের বয়সও ছিল তিন বছরের মতো। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে সেই দুই টেস্টেই বড় ব্যবধানে হেরেছিল তারা।

২৩ বছর পর সেই ডারউইনেই দৃশ্যপট বদলে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একই টেস্টে বাংলাদেশের এক বোলার পেয়েছেন ছয় উইকেট, আর ব্যাটার পেয়েছেন সেঞ্চুরি। সব মিলিয়ে দ্বিতীয় দিনের খেলায় ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতেই।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

১২ দিন আগে
Advertisement