শেষ উইকেটে সর্বোচ্চ জুটি, স্টার্ক-কামিন্সদের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
১২ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে একাই বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত

ডারউইনের বাংলাদেশের অভাবনীয় জয়ের পর ম্যাকাও নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিচেল স্টার্ক-প্যাট কামিন্সরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করলেন। মিচেল স্টার্ক মাত্র ২২ বলের মধ্যে তুলে নিলেন ৫ উইকেট, বাংলাদেশ তখন ১২ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে! টেস্টে নিউজিল্যান্ডের সর্বনিম্ন ২৬ রানে অলআউটের রেকর্ড ভেঙে নতুন লজ্জার রেকর্ডের শঙ্কাও তখন জাঁকিয়ে বসেছে।

সেখান শেষে শেষের দিকে কিছুটা প্রতিরোধ এলো। শেষ উইকেটে এলো সর্বোচ্চ রানের জুটি। আর ১১ নম্বর ব্যাটারের ব্যাট থেকে এলো সর্বোচ্চ রানের ইনিংস। তার ওপর ভর করে দল পঞ্চাশের কোটাও পেরোলো। শেষ পর্যন্ত ৩৪ ওভারে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। দল অলআউট ৬৪ রানে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে ম্যাকাওয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এ টেস্টে দুই দলই একাদশে একটি করে পরিবর্তন আনে। বাংলাদেশ এবাদত হোসেনের বদলে দলে নিয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। আর অস্ট্রেলিয়া ওপেনার জেক ওয়েদারেল্ডের বদলে দলে নিয়েছে ম্যাট রেনশকে।

প্রথম টেস্টের মতো এ টেস্টেও টসে জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এবার আর ভুল করেননি তিনি, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

মিচেল স্টার্ক তোপ দাগতে শুরু করেন প্রথম বল থেকেই। প্রথম বলেই ওপেনার সাদমান ইসলামকে ক্যাচ দিতে বাধ্য করেন গালিতে। ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই তুলে নেন প্রথম টেস্টের ব্যাটিংয়ের দুই হিরো তানজিদ তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

তানজিদ তৃতীয় স্লিপে ক্যাচ দেন, শান্ত এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন নিজের প্রথম বলে। স্টার্কের আবেদনে আম্পায়ার সাড়া দিলে শান্ত রিভিউ নিয়েছিলেন। তাতে বল ট্র্যাকিংয়ে ‘ক্লিপিং স্টাম্প’ আসায় শান্ত নিজেকে দুর্ভাগা মনে করতেই পারেন, কিন্তু তাতে সিদ্ধান্ত বদল হয়নি। মজার বিষয়, শুরুতে আউট হওয়া তিন ব্যাটারের কেউই কোনো রান সংগ্রহ করতে পারেননি।

দলের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে আবার স্টার্কের আঘাত। এবার মুমিনুল হক আউট ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে। দলের সপ্তম আর নিজের চতুর্থ ওভারে লিটন দাসের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন স্টার্কের। আম্পায়ার সাড়া না দিলে কামিন্স রিভিউ নিলেন। তাতে সিদ্ধান্ত বদল। কোনো রান না করেই ফিরে গেলেন লিটনও।

এর মধ্য দিয়ে স্টার্ক মাত্র ২২ রানে ৫ উইকেট শিকার করলেন। এ ক্ষেত্রে রেকর্ডটা অবশ্য তার নিজের দখলেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট তুলে নিয়ে গড়েছিলেন সে রেকর্ড। অজি বোলার আর্নি তোশাক ও স্কট বোল্যান্ড এবং ইংলিশ বোলার স্টুায়ার্ট ব্রডের ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে ১৯ বলে। এ ছাড়া ২১ বলে ৫ উইকেট তুলে নেওয়ার রেকর্ড রয়েছে আরেক অজি বোলার শেন ওয়াটসনের।

স্টার্কের তোপের মুখে বাংলাদেশ তখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডের সামনে। নিউজিল্যান্ড ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের তৃতীয় ইনিংসে অলআউট হয়েছিল ২৬ রানে। গত বছরই কিংস্টনে চতুর্থ ইনিংসে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার অলআউট হওয়ার রেকর্ড রয়েছে ৩০ ও ৩৫ রানে। ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারতের। ম্যাচের প্রথম ইনিংসে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকার।

১২ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশ কিছুটা হলেও ‘ঘুরে দাঁড়ানো’র চেষ্টা করে। মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ উইকেটে কাটিয়ে দেন ৯ ওভার। রান আসে অবশ্য মাত্র ৯। ১৬তম ওভারে বোলিংয়ে কামিন্স বোল্ড করে মুশফিকের ৪২ বলে ৫ রানের ‘প্রতিরোধ’ ভাঙেন।

এরপর ৫৫ বলে ১৫ রানের জুটি মিরাজ ও হাসান মাহমুদের। ২৫তম ওভারে কামিন্সই তুলে নেন মিরাজকে। তিনি করেছিলেন ৫১ বলে ১১ রান। হাসান মাহমুদ বিদায় নেন পরের ওভারেই, জশ হ্যাজেলউডের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে। ৩৬ বলে ১০ করেছিলেন হাসান। বেশিক্ষণ টিকতে পারেননি তাসকিন আহমেদও। ৭ বলে ১ করে কামিন্সের বলে ম্যাট রেনশকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩৯ রানেই পতন ঘটে নবম উইকেটের।

সেখান থেকে শেষ উইকেট জুটিতে তাইজুল ইসলাম আর শরিফুল ইসলাম পরিস্থিতির বিপরীতে গিয়ে ৩৫ বলে ২৫ রানের জুটি গড়তে সক্ষম হন, যেটি কি না ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ইনিংসের ৩৪তম ওভারে বোলিংয়ে ফিরে স্টার্কই শেষ পর্যন্ত ‘প্রতিরোধ’ ভাঙেন শরিফুলের, উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তাকে। তুলে নেন নিজের ষষ্ঠ উইকেট।

১৯ বলে ১৪ রান করে ১১তম ব্যাটার হিসেবে নামা শরিফুলই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক। অপর প্রান্তে তাইজুল অপরাজিত ছিলেন ২৬ বলে ১১ রানে। তিনি আর মিরাজ ১১ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। তৃতীয় সর্বোচ্চ হাসান মাহমুদের ১০ রান। এর বাইর ‘ডাক’ তথা শূন্য রানে আউট হয়েছেন চারজন। মুমিনুল হকের রান ৯, মুশফিকের ৫ আর তাসকিনের ১। এই বাংলাদেশের ইনিংসের সারসংক্ষেপ।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে আগুন ঝরানো স্টার্ক ১০ ওভারের মধ্যে ৬টিই মেডেন নিয়েছেন। ১২ রান দিয়ে তুলে নিয়েছেন ৬ উইকেট। প্যাট কামিন্স ১০ ওভারে ২৫ রান দিয়ে উইকেট নিয়েছেন ৩টি। ১১ ওভার বল করে ১৮ রান দিয়ে আরেকটি উইকেট নিয়েছেন হ্যাজেলউড। এর বাইরে বিউ ওয়েবস্টার ৩ ওভার বল করেছেন। বল হাতেই নিতে হয়নি নাথান লায়নকে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

১২ দিন আগে
Advertisement