আফগানিস্তান টেস্টে বাংলাদেশ দলে জাকের, নেই নাহিদ-তাসকিন

ডেস্ক, রাজনীতি ডটকম
আফগানিস্তান টেস্টে বাংলাদেশ দলে জাকের, নেই নাহিদ-তাসকিন

আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে ম্যাচটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও এই ম্যাচের জন্য শক্তিশালী দলই বেছে নিয়েছে বিসিবি।

দলে ফিরেছেন জাকের আলী অনিক। তবে জায়গা হয়নি অমিত হাসানের। পেসার নাহিদ রানা এই টেস্টে খেলবেন না। বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদকেও।

এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা ছয় ক্রিকেটারকে টেস্ট দলে রাখা হয়েছে। দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাবেন নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

বাংলাদেশের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
আফগানিস্তান টেস্টে বাংলাদেশ দলে জাকের, নেই নাহিদ-তাসকিন