ক্রীড়া ডেস্ক

ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়ল আর্জেন্টিনা। এরপর মেসি মিস করলেন পেনাল্টি। তারপরও সমতায় ফিরতে লিওনেল মেসিরা দারুণ সব আক্রমণ করলেন। কিন্তু ভাগ্য সহায় হলো না। মেসির একটি শট লাগল গোলবারে। ম্যাকঅ্যালিস্টারের একটি হেড আর আলভারেজের দারুণ এক শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দিলেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। তাতে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে গেছে মিসর।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনা একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। বরং ১৫ মিনিটের মাথায় এগিয়ে গেছে মিসর।
শর্ট কর্নার থেকে দারুণ এক আক্রমণ সাজায় মিসর। বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ান মারওয়ান আত্তিয়া। সেখানে লিসান্দ্রো মার্টিনেজকে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠে ইয়াসের ইব্রাহিম হেড করে বল পাঠিয়ে দেন জালে। এমিলিয়ানো মার্টিনেজ সে হেড ঠেকাতে পারেননি।
চার মিনিট পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। মিসরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন আর্জেন্টাইন খেলোয়াড়কে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন।
স্পট কিক থেকে দলকে সমতায় ফেরাতে শট নিতে যান লিওনেল মেসি। তার ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। তাতে আর সমতায় ফেরা হয়নি আর্জেন্টিনার।
ম্যাচের ২৮ মিনিটের মাথায় মিসরীয় ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে আসা একটি চমৎকার ক্রসে হেড করেছিলেন আলেক্সিস ম্যাকআলিস্টার। জালের দিয়ে ধেয়ে যাওয়া হেডটি দারুণ রিফ্লেক্সে সেভ করেন মিসরের গোলরক্ষক শোবের।
তিন মিনিট পর আবারও সমতায় ফেরার সুযোগ আর্জেন্টিনার, কিন্তু আবারও হতাশা। ডি-বক্সের বেশ কিছুটা দূর থেকে বাঁ পায়ে এক দুর্দান্ত বুলেট গতির শট নিয়েছিলেন মেসি। এবার গোলরক্ষক শোবের পরাস্ত করলেও শটটি গিয়ে লাগে গোলবারে। সমতায় ফেরা হয়নি আলবিসেলেস্তেদের।
একের পর এক আক্রমণে মিসরকে ব্যতিব্যস্ত করে রাখছিলেন আর্জেন্টাইনরা। সুযোগও আসছিল। আগের ম্যাচে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া যেমন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মেসিদের সামনে, আজ একই ভূমিকা নিলেন শোবের।
৩৯ মিনিটের মাথায় রক্ষণ থেকে আসা দারুণ এক পাস খুঁজে নিয়েছিল লেফট উইংয়ে থাকা তালিয়াফিকোকে। দারুণ দক্ষতায় বল রিসিভ করে ডি-বক্সে ঠেলে দেন তিনি। দারুণ পজিশনে থাকা হুলিয়ান আলভারেজও নিখুঁত নিয়ন্ত্রণে বলটি শট নেন গোলপোস্টে। কিন্তু আবার শোবেরের অবিশ্বাস্য সেভ। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কোনোমতে হাত দিয়ে বল ক্লিয়ার করেন তিনি। আর্জেন্টিনা বঞ্চিত হয় প্রায় নিশ্চিত এক গোল থেকে।
প্রথমার্ধের বাকি সময়ও চাপ ধরে রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত আর গোলের দেখা মেলেনি। তাতে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছেন মেসিরা। মোহাম্মদ সালাহর মিসর লিডের স্বস্তি নিয়েই গেছে বিরতিতে।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে