ক্রীড়া ডেস্ক

প্রথম লেগে দুই দলের ফলাফল ছিল একই, পিছিয়ে ২-০ গোলের ব্যবধানে। কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে দ্বিতীয় লেগে তাইল দুদলেরই লিখতে হতো প্রত্যাবর্তনের গল্প। সেটি আর হয়নি। বার্সেলোনা ম্যাচ জিতলেও গোল খেয়ে বসায় দুই লেগের মিলিত ফলে ব্যবধান ধরে রাখতে পারেনি। লিভারপুল ঘুরেই দাঁড়াতে পারেনি, এ লেগেও হেরেছে ২ গোলেই। ফলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা ও লিভারপুল, সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।
রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। দুই গোলে পিছিয়ে থাকায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। ফল মেলে ম্যাচ শুরুর ৪ মিনিটেই। লক্ষ্যভেদ করেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। অব্যাহত আক্রমণে ২৪ মিনিটে জালের দেখা পান ফেররান তোরেস। ২-০ ব্যবধানে এগিয়ে গেলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সেলোনা।
এরপর অবশ্য খেলার ধারার বিপরীতে ৩১ মিনিটে গোল করে বসেন আতলেতিকোর আদেমোলা লুকমান। দুই লেগ মিলিয়ে আতলেতিকো এগিয়ে যায় ৩-২ ব্যবধানে। এরপর বার্সেলোনা মরিয়া হয়ে উঠলেও আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসোর বীরত্বে আর জালের দেখা পায়নি বার্সেলোনা। উলটো ৭৭ মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বার্সা ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচ জিতেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিকে।
এদিকে আগের ম্যাচের দুই গোলের ব্যবধান ঘুচিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ঘরের মাঠেই পিএসজিকে আতিথ্য দিয়েছিল লিভারপুল। প্রথমার্ধে কোনো দলই খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে লিভারপুল মুহুর্মুহু আক্রমণ করে চেষ্টা করলেও কাজ হয়নি। বরং উসমান ডেম্বেলের অসাধারণ দুই গোলে পিএসজি আরও দুই গোলে এগিয়ে যায়, লিড দাঁড়ায় ৪ গোলের।
লিভারপুলের আর ঘুরে দাঁড়ানো হয়নি। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে।
চ্যাম্পিয়নস লিগের বাকি দুই কোয়ার্টার ফাইনালে আজ রাতে মাঠে নামছে লা লিগার রিয়েল মাদ্রিদ ও বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখ এবং ইংলিশ লিগের আর্সেনাল ও পর্তুগালের স্পোর্টিং সিপি। প্রথম লেগে রিয়েল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে সেমির পথে এগিয়ে রয়েছে আর্সেনাল।

পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
৩ দিন আগে
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।
৩ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
৩ দিন আগে
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।
৩ দিন আগে