ক্রীড়া ডেস্ক

ইনজুরির কারণে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ফুটবলার নেইমার জুনিয়রের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিয়েই ছিল অনিশ্চয়তা। নিজেকে ফিট প্রমাণ করে তবেই জাতীয় দলের জার্সিতে প্রায় আড়াই বছর পর জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ— ফের ইনজুরিতে পড়েছেন নেইমার।
বিশ্বকাপের যখন ঠিক ২১ দিন বাকি, এমন সময় এলো নেইমারের ইনজুরির খবর। তার ক্লাব সান্তোস জানিয়েছে, কুরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন নেইমার। ফলে ক্লাবের হয়ে মৌসুমের বাকি ম্যাচগুলোয় আর মাঠে নামতে পারবেন না তিনি।
সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জানান, নেইমারের ডান পায়ের মাংসপেশিতে দুই মিলিমিটারের মতো জায়গা ফুলে গেছে, যাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘এডিমা’। তবে নেইমারের এ ইনজুরি গুরুতর নয় বলেও জানিয়েছেন জোগাইব। বলেছেন, পূর্ণ ফিট হয়ে নেইমার দ্রুতই মাঠে ফিরবেন বলে তিনি আত্মবিশ্বাসী।
ইনজুরি থেকে সেরে উঠতে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টারে’ ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসকদের পর্যবেক্ষণেও রয়েছেন তিনি। আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার। সার্বিক পরিস্থিতি বলছে, নির্ধারিত সে সময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে সমস্যা হবে না।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এবারের ‘হেক্সা মিশনে’র স্কোয়াড ঘোষণা করা হয় গত মঙ্গলবার। জমকালো অনুষ্ঠানে স্কোয়াডের সদস্যদের নাম ঘোষণা করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নানা জল্পনা-কল্পনা থাকলেও শেষ পর্যন্ত নেইমারকে রেখেই স্কোয়াড সাজিয়েছেন তিনি।

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১৯ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
২১ ঘণ্টা আগে
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
১ দিন আগে
কুরাসাও দেশটির আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার, যা বাংলাদেশের গড়পড়তা যেকোনো উপজেলার চেয়েও ছোট। জনসংখ্যা দেড় লাখের সামান্য বেশি। পুঁচকে এই দেশটিই সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছে এবারের ফুটবল বিশ্বকাপে, যার নেপথ্যের কারিগর সাবেক ডাচ ফুটবলার ও কোচ ডিক অ্যাডভোকাট।
১ দিন আগে