স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের ফেরার ইঙ্গিত, খেলতে পারেন পুরো ম্যাচ

ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ব্রাজিল দলে ফিরতে যাচ্ছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই তার ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ম্যাচের আগের দিনও সেই সম্ভাবনাই আরও জোরালো করলেন ইতালিয়ান এই কোচ।

তবে প্রশ্ন ছিল, এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা এবং প্রায় তিন বছর জাতীয় দলের হয়ে না খেলা নেইমারকে কতটা সময় মাঠে দেখা যাবে?

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমার পুরোপুরি প্রস্তুত। তার ভাষায়, ‘নেইমার প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্যও নিজেকে ভালোভাবে তৈরি করেছে। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে।’

‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে শীর্ষে রয়েছে ব্রাজিল। নকআউট নিশ্চিত না হলেও স্কটল্যান্ডের বিপক্ষে তুলনামূলক স্বস্তির অবস্থান থেকেই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে ম্যাচটির অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে নেইমারের প্রত্যাবর্তন।

সর্বশেষ গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন ব্রাজিলের এই তারকা। এর আগে ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোটে আক্রান্ত হওয়ার পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি তার।

নেইমারকে কতক্ষণ খেলানো হবে—এ প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও আনচেলত্তির বক্তব্যে স্পষ্ট, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন।

তিনি বলেন, ‘সে ৯০ মিনিটও খেলতে পারে। ভালো অবস্থায় আছে, খুব কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনও ভালো হয়েছে। তাকে নিয়ে আমি খুবই খুশি।’

বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচেই দীর্ঘ প্রায় তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরতে পারেন নেইমার।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement