১৫ মিনিটেই এগিয়ে গেল মিসর, মেসির পেনাল্টি মিস

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২৩: ০৫
ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিসর। ছবি: সংগৃহীত

কোয়ার্টার ফাইনালের জন্য লড়াইয়ে নেমে ১৫ মিনিটের মধ্যেই ম্যাচে পিছিয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চার মিনিট পরেই আর্জেন্টিনা একটি পেনাল্টি পেয়েও লিওনেল মেসি মিস করেছেন। তাতে প্রথমার্ধের হাইড্রেশন ব্রেক পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে মিসর।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনা একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। বরং ১৫ মিনিটের মাথায় এগিয়ে গেছে মিসর।

শর্ট কর্নার থেকে দারুণ এক আক্রমণ সাজায় মিসর। বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ান মারওয়ান আত্তিয়া। সেখানে লিসান্দ্রো মার্টিনেজকে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠে ইয়াসের ইব্রাহিম হেড করে বল পাঠিয়ে দেন জালে। এমিলিয়ানো মার্টিনেজ সে হেড ঠেকাতে পারেননি।

চার মিনিট পরেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। মিসরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন আর্জেন্টাইন খেলোয়াড়কে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন।

স্পট কিক থেকে দলকে সমতায় ফেরাতে শট নিতে যান লিওনেল মেসি। তার ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া শট দারুণ দক্ষতায় রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। তাতে আর সমতায় ফেরা হয়নি আর্জেন্টিনার।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement