ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল সহ-আয়োজক মেক্সিকো। দ্বিতীয় ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। টানা দুই জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে 'রাউন্ড অব ৩২' নিশ্চিত করেছে মেক্সিকো।
জাপোপানে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সং হিউং-মিনের নেতৃত্বে একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি দলটি।
অন্যদিকে প্রথমার্ধে কিছুটা ধীরগতিতে খেললেও সময়ের সঙ্গে নিজেদের ছন্দে ফিরে আসে মেক্সিকো। তবে বিরতির আগে কোনো দলই জালের দেখা না পাওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় মেক্সিকো। ম্যাচের ৫২তম মিনিটে একটি ক্রস থেকে আসা বল ধরতে গিয়ে ভুল করেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ। নিজ দলের এক খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজ এক শটে বল জালে পাঠান লুইস রিমো। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো।
বাকি সময়ে সমতায় ফেরার জন্য চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। তবে মেক্সিকোর রক্ষণভাগ ভাঙতে না পারায় আর কোনো গোল হয়নি ম্যাচে। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তারা এখন গ্রুপের শীর্ষে। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে এক পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা।
রাজনীতি/আরআইআর

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে