ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচে লাওসের পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। তৃষ্ণার হ্যাটট্রিকে এবার তিমুরের জালে সাগরিকারা বল জড়িয়েছেন ৮ বার। কোনো গোল না খেলে ৮-০ গোলের জয় পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে লাওসে বাছাইপর্ব খেলছে আফঈদা-সাগরিকারা। সেখানেই তারা ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল তিমুর লেস্তে তথা পূর্ব তিমুরের।
আট গোলের এই ম্যাচে তৃষ্ণা হ্যাটট্রিক করেছেন। একটি করে গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন, সাগরিকা ও মুনকি আক্তার। দুই অর্ধেই হয়েছে সমান চারটি করে গোল।
ম্যাচের শুরুতে অবশ্য দাপট দেখায় পূর্ব তিমুর। প্রথম কয়েক মিনিট ধরেই আক্রমণ করতে থাকে তারা। তবে রক্ষণদূর্গ আর গোলরক্ষকের দৃঢ়তায় তাদের হতাশ হতে হয়। ১৫ মিনিট নাগাদ খেলায় ছন্দ ফিতে পেতে শুরু করে সাগরিকারা। প্রথম গোলের জন্য অবশ্য অপেক্ষা করতে হয় আরও পাঁচ মিনিট।
২০ মিনিটের মাথায় সিনহা জাহান শিখার দুর্দান্ত হেডে ভাঙে ডেডলক, এগিয়ে যায় বাংলাদেশ। এরপর কর্নার থেকে সরাসরি গোল করে ব্যবধান বাড়ান শান্তি মার্ডি। নবীরণ খাতুন ও তৃষ্ণা আরও দুটি গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ নিশ্চিত করে মেয়েরা।
দ্বিতীয়ার্ধে গোলের মুখ খোলেন তৃষ্ণা, শান্তি মার্ডির ক্রস থেকে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। ৭২ মিনিটে গোলের দেখা পান সাগরিকা, ব্যবধান হয় ৬-০। ৮১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। শেষ দিকে মুনকি আক্তার গোল পেলে ব্যবধান দাঁড়ায় ৮-০-তে।
‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছিল আফঈদা-সাগরিকারা। পূর্ব তিমুরকে হারিয়ে দুই ম্যাচেই জয় নিয়ে গ্রুপের শীর্ষে থাকল পিটার বাটলারের শিষ্যরা। সন্ধ্যায় অবশ্য শক্তিশালী দক্ষিণ কোরিয়া লাওসকে হারালে উঠে যাবে শীর্ষস্থানে। সে ক্ষেত্রে ১০ আগস্ট বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার ম্যাচেই নির্ধারণ হবে কে হচ্ছে গ্রুপের চ্যাম্পিয়ন।
এএফপি অনূর্ধ্ব-২০ কাপের বাছাই থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা পাবে মূল পর্বে। আট গ্রুপের সেরা তিন রানার্স-আপও সুযোগ পাবে মূল পর্বে। তবে সাগরিকারা নিশ্চয় চাইবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েই মূল পর্ব নিশ্চিত করতে।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে