ক্রীড়া ডেস্ক

নেপালকে হারিয়ে সাফ ফুটবলের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের টাইগ্রেসরা। দ্বিতীয় সেমিফাইনালে ভুটনাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের আরেকটি স্পট নিশ্চিত করেছে ভারত। ফলে শুক্রবারের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। ফাইনালে দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল ১০ বছর আগে, ২০১৬ সালে।
বুধবার (৩ জুন) রাতে ভারতের গোয়ায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছিল ভুটান। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচের ৫৮ মিনিটে দেওয়া সানফিদা ননগ্রুমের একমাত্র গোলই জয় নিশ্চিত করে ভারতের।
এটি সাফের অষ্টম আসর। এর আগের সাত আসরের মধ্যে প্রথম পাঁচটিই জিতেছে ভারত। আর শেষ দুটি আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই দুবারের আগে কেবল ২০১৬ সালে ফাইনালে উঠেছিল বাংলাদেশের মেয়রা। তবে সেবার ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
পরে গত দুই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও ভারত ফাইনালের আগেই বিদায় নেয়। এই দুই আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। এবার ১০ বছর পর বাংলাদেশ-ভারত হাইভোল্টেজ ফাইনাল হতে যাচ্ছে সাফে।
ফাইনাল ম্যাচটি অবশ্য বাংলাদেশের জন্য সহজ হবে না, তা বলাই বাহুল্য। কেননা এবার গ্রুপ পর্বেই বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল। আর সেই লড়াই বাংলাদেশকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল ভারত। ফাইনালে সে ম্যাচের প্রতিশোধের কথা মাথায় রাখবেন নিশ্চয় টাইগ্রেসরা।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে