ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর গ্রুপ নির্ধারণী ড্র অনুষ্ঠিত হয়ে গেল কানাডায়। সেই সঙ্গে নির্ধারিত হয়ে গেল, আগামী বিশ্বকাপ ফুটবলে কোন কোন দলকে গ্রুপ পর্বে মুখোমুখি হতে হবে কোন দলের।
ড্রতে ‘জে’ গ্রুপে পড়েছে লিওনেল মেসির দল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
অন্যদিকে লাতিন আমেরিকার আরেক জায়ান্ট ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে। গ্রুপ পর্বে তাদের খেলতে হবে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় ফিফার এই গ্রুপ নির্ধারণী ড্রয়ের অনুষ্ঠান শুরু হয়। চারটি পট থেকে দলগুলোকে নিয়ে ১২টি গ্রুপ চূড়ান্ত করতে করতে রাত ১টা পেরিয়ে যায়। এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে পড়েছে কোন কোন দল।
| গ্রুপ | দলের নাম |
|---|---|
| গ্রুপ এ | মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লেঅফ ডি |
| গ্রুপ বি | কানাডা, ইউরোপিয়ান প্লেঅফ এ, কাতার, সুইজারল্যান্ড |
| গ্রুপ সি | ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড |
| গ্রুপ ডি | যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লেঅফ সি |
| গ্রুপ ই | জার্মানি, কুরাসাও, কেপ ভার্দ, ইকুয়েডর |
| গ্রুপ এফ | নেদারল্যান্ডস, জাপান, ইউরোপিয়ান প্লেঅফ বি, তিউনিসিয়া |
| গ্রুপ জি | বেলজিয়াম, মিশর, ইরান, ঘানা |
| গ্রুপ এইচ | স্পেন, সৌদি আরব, উরুগুয়ে |
| গ্রুপ আই | ফ্রান্স, সেনেগাল, আন্তর্মহাদেশীয় প্লেঅফ ২, নরওয়ে |
| গ্রুপ জে | আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান |
| গ্রুপ কে | পর্তুগাল, আন্তর্মহাদেশীয় প্লেঅফ ১, উজবেকিস্তান, কলম্বিয়া |
| গ্রুপ এল | ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা |
৪৮ দলের এ টুর্নামেন্টে এখন পর্যন্ত অবশ্য ৪২টি দলের স্থান নিশ্চিত হয়েছে। বাকি ছয়টি স্থানের জন্য এখনো প্লেঅফ খেলছে দলগুলো। এসব দলের স্থানও অবশ্য প্লেঅফ ম্যাচের হিসাব অনুযায়ী গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। সে হিসাবে এখনো ইউরোপে কোয়ালিফায়ারে খেলতে থাকা ইতালি জিতে আসতে পারলে জায়গা হবে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে ‘বি’ গ্রুপে।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে