ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপের মঞ্চে দুজনের একজনের বিদায় ছিল অবশ্যম্ভাবী। শেষ পর্যন্ত হাসি ফুটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে, আর লুকা মদরিচের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে অশ্রুতে। টরন্টোতে শেষ বত্রিশের ম্যাচে পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ক্রোয়েশিয়া।
রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন একসঙ্গে খেলা রোনালদো ও মদরিচ এবার প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হন। ম্যাচ শেষে সাবেক সতীর্থকে বিদায় জানিয়ে রোনালদো বলেন, “হ্যাঁ, আমি তাকে বিদায় বলেছি। সে ফুটবলের একজন কিংবদন্তি। এখনও তাই আছে।”
৪১ বছর বয়সী রোনালদো ও ৪০ বছর বয়সী মদরিচ ক্লাব ও ব্যক্তিগত সাফল্যে সমানভাবে উজ্জ্বল। রোনালদো পাঁচবার এবং মদরিচ একবার জিতেছেন ব্যালন ডি'অর। ২০১৮ সালে বিশ্বকাপের গোল্ডেন বলের পাশাপাশি ব্যালন ডি'অরও জিতেছিলেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।
আট বছর আগে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে শিরোপার খুব কাছ থেকে ফিরতে হয়েছিল মদরিচকে। এবারও স্মরণীয় বিদায়ের আশা ছিল তার। কিন্তু পর্তুগালের বিপক্ষে হেরে শেষ বত্রিশেই থেমে গেল সেই স্বপ্ন।
ম্যাচ শেষে মদরিচকে নিয়ে রোনালদো আরও বলেন, “আমাদের বয়সও প্রায় একই। আমি তার চেয়ে মাত্র এক বছরের বড়। ফুটবলের জন্য সে যা করেছে এবং এখনও করে চলেছে, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
কদিন আগেই আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মদরিচ। রোনালদো, লিওনেল মেসি ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর চতুর্থ ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। পর্তুগালের বিপক্ষে ম্যাচটি ছিল ক্রোয়েশিয়ার জার্সিতে তার ২০২তম। জাতীয় দলের হয়ে করেছেন ২৯ গোল, করিয়েছেন আরও ৩২টি।
তবে পরিসংখ্যানের বাইরেও মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণের অসাধারণ দক্ষতার জন্য দীর্ঘদিন ধরেই ‘মিডফিল্ড জেনারেল’ হিসেবে পরিচিত মদরিচ। কিন্তু বিশ্বকাপ থেকে বিদায়ের শেষ বাঁশি বাজার পর সেই কিংবদন্তিকেও দেখা গেল চোখের জল লুকাতে না পেরে। আন্তর্জাতিক ফুটবলে শিরোপার আক্ষেপ নিয়েই শেষ হলো তার বিশ্বকাপ অধ্যায়।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে