ক্রীড়া ডেস্ক

অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘ ১০ বছরের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। বিয়ের পর হাতের ওপর হাত রাখা ও একই ধরনের বিয়ের আংটি পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো ও জর্জিনা। ছবির সঙ্গে ক্যাপশনে তারা লিখেছেন, ‘C❤️G’, যা কি না ক্রিশ্চিয়ানো ও জর্জিনার নামের প্রথম অক্ষর।
পিপল ম্যাগাজিনে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলবার পর্তুগালের ক্যাসকাইসে ঘরোয়া আনুষ্ঠানিকতার মাধ্যমে রোনালনো ও জর্জিনার বিয়ে সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে ৪১ বছর বয়সী সিআরসেভেন জীবনের নতুন এক অধ্যায় সূচনা করলেন।
রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবনেও দীর্ঘদিনের সঙ্গী হিসেবে পাশে ছিলেন জর্জিনা। ২০১৬ সালে মাদ্রিদে তাদের প্রথম দেখা হয়। তখন রোনালদো রিয়াল মাদ্রিদে খেলতেন, আর জর্জিনা মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করতেন।

প্রথম দেখাতেই তাদের মধ্যে ‘বিশেষ এক ধরনের সংযোগ’ তৈরি হয়েছিল বলে পরে জানিয়েছিলেন জর্জিনা। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভেতরে এমন কিছু অনুভব করেছিলাম, যা ব্যাখ্যা করা যায় না। মনে হয়েছিল, যেন আমরা সারা জীবন একে অপরকে চিনি।’
এরপর একসঙ্গে জীবন গড়ে তুলেছেন তারা। পাঁচ সন্তান নিয়ে একটি যৌথ পরিবারও গড়ে উঠেছে তাদের। তবে ২০২২ সালে নবজাতক ছেলেকে হারানোর কঠিন সময়ও পার করতে হয়েছে এই দম্পতিকে।
গত বছরের নভেম্বরে পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, তারা খুব শিগগিরই বিয়ে করবেন। তিনি বলেছিলেন, ‘আমরা বিশ্বকাপের পর এটি করার পরিকল্পনা করছি।’ এরপর হাসতে হাসতে যোগ করেছিলেন, ‘একটি ট্রফিসহ।’
নিজ প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার রোনালদো এমন এক খ্যাতির পর্যায়ে পৌঁছেছেন, যা পরিমাপ করা কঠিন। অসংখ্য রেকর্ড ভেঙেছেন তিনি। পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন। তবে তার ফুটবল ক্যারিয়ার এখন অন্তিমের প্রান্তে।
বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্স ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণ করেনি। তবে একটি বড় রেকর্ড ঠিকই গড়েছেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন এই তারকা।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা ব্যাপক। ইনস্টাগ্রামে তার ফলোয়ার ৬৭ কোটি ৮০ লাখ, এত বেশি ফলোয়ার ইনস্টাগ্রামে আর কারও নেই। শুধু তাই নয়, তার ফলোয়ারের সংখ্যা মার্কিন তারকা সংগীতশিল্পী টেইলর সুইফটের অনুসারীর প্রায় আড়াই গুণ।
পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, ৩২ বছর বয়সী জর্জিনা বড় আয়োজন পছন্দ করেন না। তিনি বলেছিলেন, ‘সে ব্যক্তিগত বিষয় পছন্দ করে। তাই আমি তার সিদ্ধান্তকে সম্মান করব।’
রোনালদোও নিয়ন্ত্রিতভাবেই ভক্তদের তাদের ব্যক্তিজীবনের কিছু মুহূর্ত দেখার সুযোগ দিয়েছেন। এর মধ্যে অন্যতম ছিল জর্জিনার নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘সয় জর্জিনা’র জন্য তাদের বাড়িতে ক্যামেরা ক্রুদের প্রবেশের অনুমতি দেওয়া।
রোনালদোর সঙ্গে সম্পর্কের পর সাবেক গুচি বিক্রয়কর্মী জর্জিনা দ্রুত ফ্যাশন জগতে নিজের অবস্থান তৈরি করেন। একসময় তিনি এই শিল্পের সবচেয়ে বড় আয়োজন মেট গালায় আমন্ত্রণও পান। বর্তমানে মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত জর্জিনা গত দুই বছরই মেট গালায় অংশ নিয়েছেন।
২০২৫ সালের আগস্টে তাদের বাগদানের খবর প্রকাশ করেন জর্জিনা। সে সময় নিজের ফ্রেঞ্চ ম্যানিকিউর করা আঙুলে বিশাল আকৃতির হীরার আংটি পরা একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। হীরাটির ওজন আনুমানিক ৩০ থেকে ৪০ ক্যারেট। এর দাম ৫০ লাখ থেকে দেড় কোটি ডলারের মধ্যে হতে পারে বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছিলেন জ্যারেড জুয়েলার্সের মার্চেন্ডাইজিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যান গ্রিমেট।
সে সময় শুধু জর্জিনা আংটির আকারই আলোচনার জন্ম দেয়নি, ওই ইনস্টাগ্রাম পোস্টে দেওয়া অবস্থান— সৌদি আরবের রিয়াদ— ব্যাপক আলোচনা তৈরি করে। কারণ তখনো এই দম্পতি বিবাহিত ছিলেন না এবং দুই বছর ধরে তাদের সন্তানদের নিয়ে সৌদি শহরটিতে বসবাস করছিলেন।
এ বিষয়টি সৌদি আরবের পরিবর্তনশীল সামাজিক রীতিনীতি নিয়েও আলোচনার জন্ম দেয়। একসময় অতিরক্ষণশীল হিসেবে পরিচিত সৌদি আরবে সামাজিক পরিবর্তনের বিষয়টি এর মধ্য দিয়ে আরও সামনে আসে। রোনালদোর আল-নাসরে যোগ দেওয়াও সৌদি সরকারের ক্রীড়া খাত সম্প্রসারণ এবং দেশের ভাবমূর্তি নতুনভাবে তুলে ধরার বড় উদ্যোগগুলোর একটি ছিল।
মরগানের সঙ্গে সেই সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, কেন তিনি ওই সময় বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ভাষ্য, জর্জিনা হীরার আংটি চেয়েছিলেন, কারণ তার স্বপ্ন ছিল তার কাছে ভালো একটি পাথর থাকবে। রোনালদো তার জন্য একটি আংটি খুঁজে পান। এক রাতে তাদের দুই মেয়ে আলানা ও ইভা তাকে জর্জিনাকে আংটিটি দিতে দেখেন। তখন তারা বলেন, ‘বাবা, তুমি মাকে আংটি দিতে যাচ্ছ এবং তাকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছ।’
রোনালদো ওই সময়ের কথা স্মরণ করে বলেন, ‘আমি বললাম, বাহ, হ্যাঁ বলার এটাই সঠিক সময়।’ এরপর সেখানেই তিনি বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে তিনি হাঁটু গেড়ে বসার কথাও ভুলে গিয়েছিলেন।
রোনালদো বলেন, ‘আমি সবসময় বলি, ফুটবল, জীবন, সুযোগ বা বিয়ে— ভালো জিনিস স্বাভাবিকভাবেই আসে।’
তবে বিয়ের কারণে তাদের সম্পর্কে বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন না রোনালদো। গত নভেম্বরে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা বিয়ে করছি বলেই কোনো কিছু বদলে যাবে না। এটি জীবনের একটি সুন্দর অধ্যায় মাত্র।’

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
১২ দিন আগে