৬ বিশ্বকাপেই গোল— যে রেকর্ড রোনালদোর একার

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে এসে গোলের দেখা পেলেন রোনালদো। তাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: রয়টার্স

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডের মতো তারকাদের টানা দুই ম্যাচের পারফরম্যান্সে আড়ালেই ঢাকা পড়ে গিয়েছিলেন ফুটবলের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। উলটো নানা সমালোচনার মুখে পড়েছিলেন। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ৬ মিনিটের মাথায়ই সব সমালোচনার জবাব দিয়ে দিলেন সিআরসেভেন, গোল করে জায়গা করে নিলেন রেকর্ড বুকে, যেখানে তার পাশে আর কেউ নেই!

হ্যাঁ, উজবেকিস্তানের সঙ্গে ম্যাচে হুয়াও কানসেলোর ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে বল জালে পাঠিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পর্তুগালের সমসাময়িক ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে গড়েছেন বিশ্বকাপের ছয় আসরে অংশ নিয়ে প্রতিটিতেই গোল করার এক অনন্য কীর্তি।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে মাঠে নেমেছে পর্তুগাল আর উজবেকিস্তান। সে ম্যাচের শুরুতেই মাঠে নামেন ৪১ বছর বয়সী রোনালদো। গড়লেন রেকর্ডও। এর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের গোলসংখ্যাকেও উন্নীত করলেন ৯-এ।

জাতীয় দলের হয়ে সবশেষ ১০ ম্যাচে কোনো গোল না পাওয়ার কারণেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনা হচ্ছিল বেশি। বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষেও পাননি গোল। তবে উজবেকিস্তানের বিপক্ষে আর হতাশ করেননি সমর্থকদের। ৬ মিনিটেই তিনি এগিয়ে দেন পর্তুগালকে।

সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপে ২৪ ম্যাচে রোনালদোর গোল ৯টি। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলতে নেমে পেয়েছিলেন একটি গোল। ২০১০ সালে নিজের দ্বিতীয় আর ২০১৪ সালে নিজের তৃতীয় আসরেও গোল পান সেই একটি করে।

২০১৮ বিশ্বকাপ রোনালদোর জন্য কেটেছে বেশ ভালো। সেবার ৪ ম্যাচ খেলে ৪ গোল পান তিনি। সবশেষ কাতার বিশ্বকাপেও পান একটি গোল।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement