সুইজারল্যান্ডের জয়ে কপাল খুলল কানাডার, বিদায় নিল কাতার

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত

কানাডাকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সুইসদের কাছে হারলেও রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে কানাডাও। একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। অন্যদিকে, এই হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে কাতারের।

সুইজারল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ৭ পয়েন্ট নিয়ে। বসনিয়ার সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় কানাডা হয়েছে দ্বিতীয়। তৃতীয় হওয়া বসনিয়ার নকআউট নির্ভর করছে অন্য গ্রুপগুলোর তৃতীয় হওয়ার দৌড়ে থাকার দলগুলোর ওপর। ১২ দলের মধ্যে সেরা আটে থাকতে পারলেই শেষ ৩২-এ জায়গা করে নেবে তারা। বাদ পড়েছে কাতার।

আগের ম্যাচে মাত্র ১ পয়েন্ট অর্জন করা বসনিয়া এই ম্যাচের প্রথমার্ধ শেষ করে ২-১ গোলে এগিয়ে থেকে। ২৯ মিনিটে কেরিম আলাজবেগোভিচের লিড এনে দেওয়ার পর ৫ মিনিটের মধ্যেই ব্যবধান ২-০ করে তারা। দ্বিতীয় গোলটি অবশ্য কাতারের ভুলে। সুলতান আল ব্রেক আত্মঘাতী গোলটি করেন।

বিরতির কয়েক মিনিট আগে কাতারের পক্ষে হাসান গোল করে ব্যবধান কমান। তাকে সহায়তা করেন এডমিলসন জুনিয়র। দলটি বিরতিতে যেতে পারত সমতায় ফিরে, যদি না পেড্রো মিগুয়েলের গোলটি হত। তবে তাদের আর গোল করা হয়নি, ফেরা হয়নি ম্যাচেও। উলটো ৮০ মিনিটে এরমিন মাহমিচ গোল করলে কাতারের আশা একপ্রকার শেষ হয়ে যায়।

কাতার-বসনিয়া ম্যাচ প্রথমার্ধে ৩ গোল দেখলেও সুইজারল্যান্ড-কানাডা ম্যাচে প্রথম ৪৫ মিনিটে কোনো গোল হয়নি। তবে বিরতি থেকে ফিরেই রুবেন ভারগাস সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। ৫৭ মিনিটে তাদের আরেকটি গোল, এবার জাল কাঁপান জোহান মানজাম্বি। ৭৬ মিনিটে প্রমিস ডেভিডের গোল কানাডার পক্ষে কেবল ব্যবধানই কমিয়েছে, ম্যাচের ফল আর বদলাতে পারেনি।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement