ক্রীড়া ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশের তিনটি গুরুত্বপূর্ণ পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। নকআউট ম্যাচের আগে লেফট-ব্যাক, সেন্টার-ব্যাক ও সেন্টার ফরোয়ার্ড— এই তিন জায়গা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।
শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে শতভাগ সাফল্যের সঙ্গে শেষ ষোলো নিশ্চিত করা লিওনেল মেসির দল পূর্ণ শক্তির একাদশ নিয়েই মাঠে নামতে চাইলেও শেষ মুহূর্ত পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পজিশনে কাকে খেলানো হবে, সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
অন্যদিকে, প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউটে উঠে ইতোমধ্যেই নজর কেড়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে শৃঙ্খলাবদ্ধ ফুটবল ও লড়াকু মানসিকতার পরিচয় দেওয়া দলটি এবার আরও একটি অঘটন ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তাই কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে একসঙ্গে নয়টি পরিবর্তন এনে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। সেই ম্যাচে বেঞ্চের কয়েকজন ফুটবলার নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন।
তবে নকআউট পর্বে আর পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইছেন না আর্জেন্টাইন কোচ। অস্ট্রিয়ার বিপক্ষে খেলা মূল একাদশের কাঠামোতেই ফিরতে যাচ্ছে দল। অধিনায়ক লিওনেল মেসির ফেরার মধ্য দিয়ে আবারও পরিচিত ৪-৪-২ ফরমেশনে খেলবে আর্জেন্টিনা বলেই ধারণা করা হচ্ছে।
লেফট-ব্যাকে কঠিন সিদ্ধান্ত
সবচেয়ে বড় ধন্দ লেফট-ব্যাক পজিশনে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো।
কিন্তু তার অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ফাকুন্দো মেদিনা। রক্ষণে দৃঢ়তার পাশাপাশি আক্রমণেও অবদান রেখেছেন তিনি। ফলে অভিজ্ঞ তাগলিয়াফিকোকে ফেরানো হবে, নাকি ফর্মে থাকা মেদিনার ওপরই আস্থা রাখা হবে— সেটাই এখন বড় প্রশ্ন।
রোমেরোর ফিটনেস নিয়ে অপেক্ষা
রক্ষণভাগের মাঝখানেও রয়েছে অনিশ্চয়তা। ক্রিশ্চিয়ান রোমেরো এখনো শতভাগ ফিট কি না, সেটি নিশ্চিত নয়।
তিনি পুরোপুরি সুস্থ না হলে লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকেই খেলানোর সম্ভাবনা বেশি। বড় ম্যাচের অভিজ্ঞতার কারণে ওতামেন্দি এই মুহূর্তে কিছুটা এগিয়েই আছেন।
ফরোয়ার্ডে লাউতারো নাকি আলভারেজ?
আক্রমণভাগে সবচেয়ে জমজমাট লড়াই লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজের মধ্যে।
দুজনই স্কালোনির গুরুত্বপূর্ণ অস্ত্র। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো। তাই কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাওয়ার দৌড়ে আপাতত তিনিই কিছুটা এগিয়ে রয়েছেন।
অবশ্য ম্যাচের কৌশল ও প্রতিপক্ষের ধরন বিবেচনায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতেও পারেন স্কালোনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি (অথবা ক্রিশ্চিয়ান রোমেরো), লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো (অথবা ফাকুন্দো মেদিনা); রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস মাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ (অথবা হুলিয়ান আলভারেজ)।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।
৮ দিন আগে
টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।
১০ দিন আগে
শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।
১১ দিন আগে
গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা
১৪ দিন আগে