আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারি — ভবিষ্যদ্বাণী কেপ ভার্দ প্রেসিডেন্টের

ক্রীড়া ডেস্ক
কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্রটি শুধু বিশ্বকাপে অভিষেকই করেনি, নকআউট পর্বেও জায়গা করে নিয়েছে। এবার তাদের সামনে আরও বড় পরীক্ষা— বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, কেপ ভার্দের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই। দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস তো সরাসরি ভবিষ্যদ্বাণীই করে বসেছেন, ‘আমার মনে হয়, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে।’

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলতে নামি। কোনো দলকে নিয়ে যখন প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জেতার প্রবল ইচ্ছা থাকে, তখন অসম্ভবও সম্ভব হতে পারে। কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সব সময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত।’

ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানই বলে দেয় ম্যাচটি কতটা কঠিন হতে যাচ্ছে। আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের এক নম্বর দল, আর কেপ ভার্দে তাদের চেয়ে ৬৩ ধাপ পিছিয়ে। এমনকি আফ্রিকার মধ্যেও তারা ১৩তম স্থানে। তবু প্রেসিডেন্টের বিশ্বাস, তার দলের জয়ের সম্ভাবনা শতভাগ।

নেভেসের ভাষায়, ‘আমাদের দলের শতভাগ বিশ্বাস আছে, শতভাগ আশা আছে এবং তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে। তাই আমাদের জয়ের সম্ভাবনাও শতভাগ।’

স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে রুখে দিয়ে নকআউটে উঠেছে কেপ ভার্দে। ছবি: সংগৃহীত
স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবকে রুখে দিয়ে নকআউটে উঠেছে কেপ ভার্দে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে কেপ ভার্দের পথচলাও এই আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করেছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয়। সেই ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা ছিলেন দলের নায়ক।

দ্বিতীয় ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সবাইকে চমকে দেয় তারা। এরপর শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও গোলশূন্য ড্র করে গ্রুপ এইচ-এর রানার্সআপ হিসেবে নকআউটে ওঠে। স্পেনের কাছে উরুগুয়ের পরাজয়ও তাদের শেষ ৩২ নিশ্চিত করতে সহায়তা করে।

শুক্রবার মিয়ামিতে কেপ ভার্দের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে নেভেস বলছেন, বিশ্বকাপে তাদের লক্ষ্যই ছিল চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া।

তিনি বলেন, ‘আমরা নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে বিশ্বকাপে এসেছি। সেই ভাগ্য আমাদের চ্যাম্পিয়নদের সামনে দাঁড় করিয়েছে। তাই আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের ইচ্ছা নিয়েই খেলব।’

একই ধরনের আত্মবিশ্বাস দেখিয়েছেন কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ‘বুবিস্তা’ নামেই বেশি পরিচিত। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তিনি বলেছিলেন, ‘আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।’

মিডফিল্ডার ডেরয় দুয়ার্তেও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে ‘স্বপ্নের মতো’ বলে উল্লেখ করেছেন। তার স্বীকারোক্তি, ম্যাচটি কঠিন হবে, তবে ‘বিশ্বাস রাখতে হবে, কারণ ফুটবলে সবই সম্ভব।’

আর যদি শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে হারতে হয়? প্রেসিডেন্ট নেভেসের কাছে তাতেও কোনো আক্ষেপ নেই।

‘ফল যা-ই হোক, আমরা মাথা উঁচু করেই বিশ্বকাপ ছাড়ব। কারণ আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি,’— বলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

মেসির সম্মানে থেমে যাবে খেলা, ১ মিনিট চলবে করতালি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, চলতি সপ্তাহে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের পুরুষ ও নারীদের সব ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে পর থেমে যাবে খেলা। এরপর মেসির সম্মানে স্টেডিয়াম জুড়ে এক মিনিট ধরে করতালি দেওয়া হবে।

৮ দিন আগে

ইন্দোনেশিয়াকে ৫৮ রানে অলআউট করে এশিয়া কাপে দারুণ সূচনা মেয়েদের

টসে জিতে ইন্দোনেশিয়া আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১২৯ রান তোলেন। পরে নাহিদা আক্তার ও মারুফা আক্তাররা ইন্দোনেশিয়ার মেয়েদের ১৭.৩ ওভারে অলআউট করে দেন মাত্র ৫৮ রানে। তাতে ৭১ রানে জয় ও টুর্নামেন্টে শুভসূচনা নিশ্চিত হয়।

১০ দিন আগে

আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন মেসি

শেষ পর্যন্ত সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো আজ সোমবার (৩১ আগস্ট)। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি— যিনি এই প্রজন্ম তো বটেই, সর্বকালের সেরা ফুটবলারদেরই একজন। ৩৯ বছর বয়সে শেষ হলো জাতীয় দলের হয়ে লিও মেসির ফুটবল ক্যারিয়ার।

১১ দিন আগে

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬-এর জমকালো সমাপনী, চ্যাম্পিয়ন জিয়াদ

গত ২৪ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টে বিশ্বের ১১টি দেশের শীর্ষস্থানীয় পেশাদার স্কোয়াশ খেলোয়াড়রা অংশ নেন। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনালে বিশ্বের ১৪৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের জিয়াদ ইব্রাহিমের সঙ্গে ১৬৪ নম্বর র‍্যাঙ্কিংয়ের রভিন্দ্র লক্ষীশ্রীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দাপুটে পারফরম্যান্সে সরা

১৪ দিন আগে
Advertisement