তাসকিন-মিরাজ তোপে দিশেহারা পাকিস্তান: ২০ রানেই নেই ৪ উইকেট

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

তৃতীয় দিনের শুরুতেই বল হাতে দারুণ কামব্যাক করেছে বাংলাদেশ। আগের দিনের ১ উইকেটে ১৭৯ রান নিয়ে খেলতে নামা পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগোতে দেননি স্বাগতিক বোলাররা। দলীয় ২১০ রানে পৌঁছানোর পরই শুরু হয় ধস; মাত্র ২০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গেছে সফরকারীরা।

তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের তোপে পাকিস্তানের থিতু হওয়া দুই ব্যাটার আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল দ্রুত সাজঘরে ফেরেন। যদিও নো বলের কল্যাণে সালমান আলী আগা একবার জীবন ফিরে পেয়েছেন, তবে দিনের শুরুতেই প্রতিপক্ষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে টাইগাররা।

পাকিস্তান বাংলাদেশকে চাপেই ফেলে দিয়েছিল। তবে তৃতীয় দিনের শুরুতে সেই চাপটা পাকিস্তানের ওপরই ফিরিয়ে দিয়েছে স্বাগতিকরা। ২০ রানের ব্যবধানে তুলে নিয়েছে ৪ উইকেট।

১ উইকেট হারিয়ে ১৭৯ রান নিয়ে দিন শেষ করেছিল পাকিস্তান। আজ দিনের শুরুতে কোনো উইকেট না হারিয়ে ২১০ রানে পৌঁছে গিয়েছিল দলটা।

এরপরই ধসের শুরু। এই ধসের শুরুটা করেন তাসকিন আহমেদ। প্রথমে তিনি ফেরান পাকিস্তান ওপেনার আজান ওয়াইসকে। অভিষিক্ত এই ব্যাটারকে সেঞ্চুরির পরই ফেরান তিনি, স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন আজান।

এরপর অধিনায়ক শান মাসুদকে ফেরান তাসকিন। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গেলে শর্ট পয়েন্টে থাকা সাদমান ইসলাম নিচু হয়ে দারুণভাবে ক্যাচ নেন। মাসুদ ফেরেন ১৭ বলে ৯ রান করে।

আগের দিন প্রথম উইকেটটা মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন। আজও তিনি দৃশ্যপটে চলে আসেন, তুলে নেন ২ উইকেট। মিরাজ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সৌদ শাকিলকে।

আরেক থিতু ব্যাটার আব্দুল্লাহ ফজলকেও সাজঘরের রাস্তা দেখান মিরাজ। তার বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন ফজল, ফেরার আগে তিনি করেন ১২০ বলে ৬০ রান। ফলে সকালে ২০ রানের এদিক ওদিকে ৪ উইকেট খুইয়ে বসে পাকিস্তান।

তবে সংখ্যাটা ৫ ও হতে পারত। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে দেন পাক ব্যাটার সালমান আলী আগা। সে ক্যাচ লিটন তালুবন্দি করলেও উইকেট পাননি তাসকিন, কারণ বল করার আগেই ক্রিজের বাইরে পা চলে গিয়েছিল তাসকিনের। ফলে নো বল ডেকে বসেন আম্পায়ার, আউট হয়েও বেঁচে ফেরেন সালমান।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement